২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলে সাইডবটমের জায়গায় আমজাদ খান

ইনজুরির কারণে খেলতে পারবেন না রায়ান সাইডবটম। তাই ভারতের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে তার জায়গায় ডানহাতি পেসার আমজাদ খানকে নিয়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

নয়াদিল্লী, ৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইনজুরির কারণে খেলতে পারবেন না রায়ান সাইডবটম। তাই ভারতের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে তার জায়গায় ডানহাতি পেসার আমজাদ খানকে নিয়েছে ইংল্যান্ড। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে জন্ম নেয়া আমজাদ ২০০৬ সালে বৃটিশ নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু গত মৌসুমে হাঁটুর ইনজুরির কারণে মাঠেই নামতে পারেননি। এবার অবশ্য মাঠে ফিরে ভালোই পারফর্ম করেছেন ৬৩টি ফার্স্ট ক্লাস ম্যাচে ২১১ উইকেট নেয়া আমজাদ। ইংল্যান্ডের পারফরম্যান্স স্কোয়াডে সুযোগও পেয়েছেন। তারই ধারাবাহিকতায় টেস্ট দলেও জায়গা করে নিলেন ২৮ বছর বয়সী এই ফাস্ট মিডিয়াম বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২০ঘ.