কলম্বো, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। আগামী মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় তিন জাতির ওয়ানডে টুর্নামেন্টের দলে রাখা হয়েছে ৩৯ বছর বয়সী এই ওপেনারকে। তবে এর আগে চলতি মাসেই শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের দলে নেই তিনি।
ফাস্ট বোলার চামিন্ডা ভাসের ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা। এই সফরের দুটি টেস্টের দলে থাকলেও ওয়ানডে দলে নেই তিনি।
সিরিজের দুটি টেস্টের প্রথমটি শুরু হবে ২৬ ডিসেম্বর, ঢাকার মিরপুর স্টেডিয়ামে। ৩ জানুয়ারি থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট, আর জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে তিন জাতির ওয়ানডে সিরিজ শুরু হবে ১০ জানুয়ারি থেকে।
শ্রীলঙ্কার টেস্ট দল : মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, মালিন্দা ওয়ার্নাপুরা, মাইকেল ভ্যানডর্ট, থিলন সামারাবীরা, থিলকরতে
bdnews24