২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ফিরবেন না ইংল্যান্ডের 'তারকা'রা

নিরাপত্তা প্রতিবেদনের অপেক্ষায় ঝুলে আছে ইংল্যান্ডের ভারত সফরে ফিরে আসা না আসা, তবে শেষ পর্যন্ত যদি কেভিন পিটারসেনের দল ফিরে আসেও - সেই দলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার থাকবেন না এটা এক রকম নিশ্চিত। ইংল্যান্ড দলের সাবেক ক্রিকেটার ডমিনিক কর্ক দাবি করেছেন, অন্তত পাঁচজন তারকা ক্রিকেটার থাকবেন না ফেরাদের দলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 09:30 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তা প্রতিবেদনের অপেক্ষায় ঝুলে আছে ইংল্যান্ডের ভারত সফরে ফিরে আসা না আসা, তবে শেষ পর্যন্ত যদি কেভিন পিটারসেনের দল ফিরে আসেও - সেই দলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার থাকবেন না এটা এক রকম নিশ্চিত। ইংল্যান্ড দলের সাবেক ক্রিকেটার ডমিনিক কর্ক দাবি করেছেন, অন্তত পাঁচজন তারকা ক্রিকেটার থাকবেন না ফেরাদের দলে। বিবিসির রেডিও ফাইভ লাইভকে কর্ক বলেছেন, "আমি অন্তত পাঁচ থেকে ছজন খেলোয়াড়কে জানি যারা এই সফরের দলে থাকছেন না। আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা রীতিমতো আতঙ্কিত। ওখানে ওরা টেলিভিশনে যা দেখেছে, সেটা আমরা যা দেখেছি তারচেয়ে অন্তত দশগুণ ভয়ঙ্কর।" ইংল্যান্ডের পক্ষে ৩৭টি টেস্ট আর ৩২টি ওয়ানডে ম্যাচ খেলা কর্ক অবশ্য ওই ক্রিকেটারদের নাম বলতে চাননি। তবে তিনি বলেছেন, "আমি মনে করি (না যাওয়ার ব্যাপারে) সাহসী সিদ্ধান্ত নিতে পারছে না তারাই, যারা দলে নিজেদের জায়গা নিয়ে নিশ্চিত নন। যেতে ইচ্ছে না করলেও যাবে তারা।" মুম্বাইয়ের সা