লন্ডন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো যদি এশিয়া সফরে আসতে অস্বীকৃতি জানাতেই থাকে, তাহলে ক্রিকেট বিশ্বই দ্বিধাবিভক্ত হয়ে যেতে পারে বলে সাবধান করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট।
পশ্চিমা দেশগুলোর এই অনিচ্ছা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে পাকিস্তানের ক্রিকেটেই। একের পর এক সফর আর টুর্নামেন্ট বাতিলে পিসিবির তহবিল এসে ঠেকেছে শূন্যের কোঠায়, তাছাড়া গত এক বছর ধরে কোনো টেস্ট ম্যাচ খেলার সুযোগও পায়নি পাকিস্তান। স
bdnews24