২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেট স্থগিত

মুম্বাইয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার কারণে স্থগিত হয়ে গেছে টোয়েন্টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেট। আয়োজকরা জানিয়েছেন নিরাপত্তাহীনতার আশঙ্কায় ৩ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু করা সম্ভব হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 11:33 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

মুম্বাই, ২৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাইয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার কারণে স্থগিত হয়ে গেছে টোয়েন্টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেট। আয়োজকরা জানিয়েছেন নিরাপত্তাহীনতার আশঙ্কায় ৩ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু করা সম্ভব হচ্ছে না। "মুম্বাই, ব্যাঙ্গালোর ও চেন্নাইয়ে ৩ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি টোয়েন্টির প্রথম আসর বসার কথা ছিল। কিন্তু টুর্নামেন্টটা স্থগিত করা হয়েছে" --- জানিয়েছেন আয়োজকরা। কবে টুর্নামেন্টটা হবে সেটা নিশ্চিত করে বলা না হলেও আগামী বছরের শুরুতে অনুষ্ঠানের চেষ্টা করা হবে বলে জানা গেছে। স্বাগতিক ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সেরা আটটি টোয়েন্টি টোয়েন্টি দলের এই টুর্নামেন্টে অংশ নেয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭২৫ঘ.