২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুব আনাম ক্রিকেট বোর্ডের সিনিয়র সহ-সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুব আনাম। আর দুই সহ-সভাপতি হচ্ছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং আসাদুজ্জামান খসরু। বুধবার নব নির্বাচিত ক্রিকেট বোর্ড তাদের প্রথম সভায় মিলিত হয়ে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করে সহ-সভাপতিদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, ২৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুব আনাম। আর দুই সহ-সভাপতি হচ্ছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং আসাদুজ্জামান খসরু। বুধবার নব নির্বাচিত ক্রিকেট বোর্ড তাদের প্রথম সভায় মিলিত হয়ে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করে সহ-সভাপতিদের। ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন ২৩ জন। তার সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত একজন এবং সভাপতিকে মিলিয়ে মোট সদস্য দাঁড়ায় ২৫ জন। নিয়মানুযায়ী তাদের সবাই ভোট দেন সিনিয়র সহ-সভাপতি পদের জন্য, যাতে প্রার্থী ছিলেন মাহবুব আনাম এবং এনায়েত হোসেন সিরাজ। ক্রিকেট বোার্ড থেকে মাহবুব আনামকে নির্বাচিত ঘোষণা করা হলেও প্রতিদ্বন্দ্বীদের প্রাপ্ত ভোটের সংখ্যা জানানো হয়নি। সহ-সভাপতি পদ দুটোতে ক্যাটাগরি ভাগ করা ছিল। 'এ' ক্যাটাগরি অর্থাৎ জেলা ও বিভাগীয় পরিচালকদের জন্য বরাদ্দ পদটিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান খসরু। এই ক্ষেত্রে ভোটার ছিলেন শুধুমাত্র এই ক্যাটাগরিতে নির্বাচিত ১০ জন পরিচালক। ঠিক একই রকম ঢাকার ক্লাব এবং সাবেক ক্রিকেটারদের 'বি' ও 'সি' ক্যাটাগরির জন্য বরাদ্দ পদটিতে আহমেদ সাজ্জাদুল আলম ববি ছাড়া কোনো প্রার্থী ছিলেন না। তিনিও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বীতায়। এখানে দুই ক্যাটাগরি মিলিয়ে ভোটার ছিলেন ১৩ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২২০০ঘ.