২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'লিটল ডগ' এনটিনি, 'বাফেলো' স্মিথদের গল্প

আফ্রিকানস ভাষা এতো দুর্বোধ্য যে একবারে কোনো শব্দের সঠিক উচ্চারণ করা মুশকিল। ব্লুমফন্টেইন টেস্টের বৃষ্টি বিরতির সময় এই প্রতিবেদকের প্রশ্নটা তাই প্রথমে বুঝলেনই না মাখায়া এনটিনি। 'জিনজো' শব্দের মানে জানতে চাওয়ায় পাল্টা প্রশ্নই করে বসলেন, "হোয়াট ইজ জিনজো?" অগত্যা তাকে জানাতে হল শন পোলক তাকে আদর করে এরকমই একটা নামে ডাকতেন! এবার সঠিক উচ্চারণ এবং শব্দার্থ দুটোই জানা গেল একসঙ্গে, "ওহ, ইটস চোন চো।" আর এই 'চোন চো' মানে? "লিটিল ডগ"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 01:35 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

সেঞ্চুরিয়ন, ২৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আফ্রিকানস ভাষা এতো দুর্বোধ্য যে একবারে কোনো শব্দের সঠিক উচ্চারণ করা মুশকিল। ব্লুমফন্টেইন টেস্টের বৃষ্টি বিরতির সময় এই প্রতিবেদকের প্রশ্নটা তাই প্রথমে বুঝলেনই না মাখায়া এনটিনি। 'জিনজো' শব্দের মানে জানতে চাওয়ায় পাল্টা প্রশ্নই করে বসলেন, "হোয়াট ইজ জিনজো?" অগত্যা তাকে জানাতে হল শন পোলক তাকে আদর করে এরকমই একটা নামে ডাকতেন! এবার সঠিক উচ্চারণ এবং শব্দার্থ দুটোই জানা গেল একসঙ্গে, "ওহ, ইটস চোন চো।" আর এই 'চোন চো' মানে? "লিটিল ডগ"। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের বিচিত্র সব ডাকনামের একটা এই, "ছোট্ট কুকুর"। এখানে এক মাসের সফরে এসে এরকম আরো অনেক নামের সঙ্গেই পরিচয় হল যেগুলো আসলে স্বাগতিক দলের খেলোয়াড়দের চারিত্রিক বৈশিষ্ট্য এবং শারীরিক গঠনের সঙ্গে খাপ খায় ভীষণ। বাংলাদেশ দলের ক্রিকেটারদেরও ডাকনাম আছে বটে তবে বেশিরভাগই তাদের মূল নামের শব্দসংক্ষেপ। এই যেমন মোহাম্মদ আশরাফুলকে বলা হয় 'অ্যাশ'; তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজাকে 'ম্যাশ'; মুশফিকুর রহিমকে 'মুশি' এবং সাকিব আল হাসানকে 'সাকি'। অবশ্য দলীয় পরিমন্ডলে সাকিবকে ক্রিকেটাররা 'ময়না' বলেই ডাকেন বেশি। এই নামে ডাকার কারণ জানতে চাওয়ার পর হেসেই খুন মাশরাফি, "আপনারা কী ভেবেছেন বকবক করে বলেই ওকে ময়না ডাকা হয়? হা..হা..হা...এটা সাকিবের আব্বু-আম্মুরই দেওয়া নাম।" কিন্তু দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের বেলায় পারিবারিক নাম ছাপিয়ে কখনো কখনো সতীর্থদের দেওয়া উপাধিগুলোই বড় হয়ে ওঠে। এখানকার মানুষ তাদের ওই নামেই ডাকতে ভালোবাসেন। শন পোলক ভালোবেসে মাখায়া এনটিনির নাম 'চোন চো' দিয়েছিলেন কিনা, তা নিয়ে অবশ্য এখানকার সাধারণ মানুষ বিশেষ করে কালোদের মধ্যে ব্যাপক প্রশ্ন আছে। ক্যারিয়ারের শুরুর দিকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলা প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার এনটিনি। অনেকে মনে করেন, এটা পুরোপুরিই ছিল তখনকার প্রোটিয়া অধিনায়ক শন পোলকের সাজানো নাটক। তার ষড়যন্ত্রেই নাকি ফেঁসে গিয়েছিলেন প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে লর্ডসে ১০ উইকেট নেওয়া এই ফাস্ট বোলারটি। এই সিরিজ কাভার করতে এসে ঘটনাচক্রে ধর্ষণের ঘটনাস্থলটিও দেখা হয়ে গেছে, ইস্ট লন্ডনে বৃষ্টিতে ভেসে যাওয়া দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের তৃতীয় ওয়ানডের সময়। ঘটনাস্থল বাফেলো পার্কের প্রেসবক্সের ঠিক পেছনের টয়লেট! ঘটনা সত্যি কী মিথ্যে, সে বিষয়ে নিশ্চিত হওয়ার উপায় নেই। নিশ্চিত নন আফ্রিকানস ভাষার অন্যতম জনপ্রিয় দৈনিক ফোকস