কটক, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিনায়ক কেভিন পিটারসেনের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৭০ রানের সংগ্রহ গড়েছে ইংল্যান্ড।
বুধবারের এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা সফরকারীদের পক্ষে অপরাজিত ১১১ রান করেছেন পিটারসেন। ৬৮ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে পল কলিংউডকে (৪০) নিয়ে ৮৯ এবং পঞ্চম উইকেটে ওয়েইজ শাহকে (৬৬*) ১১২ রানের দারুণ দুটি জুটি গড়েছেন তিনি। ১২৮ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি এবং ইনিংসের একমাত্র ছক্কাটি মেরেছেন ইংল্যান্ড অধিনায়ক। শাহ অবশ্য তারচেয়েও দ্রুতগতিতে রান তুলেছেন - বলের ইনিংসে ৯বার বলকে সীমানা পার করিয়েছেন তিনি।
ভারতের পক্ষে জহির খান ৫৯ রানে দুটি এবং ইশান্ত শর্মা ও হরভজন সিং যথাক্রমে ৫৪ ও ৪৭ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন।
সাত ম্যাচের এই সিরিজের প্রথম চারটি ম্যাচেই জয় পেয়ে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮৪০ ঘ.
bdnews24