২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটিচের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সামনে জয়ের হাতছানি

জিততে হলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৪ উইকেট। আর নিউজিল্যান্ডের আরো ১৮৪ রান। নিঃসন্দেহে জয়ের পাল্লাটা অস্ট্রেলিয়ার দিকেই বেশি ভারী। রিকি পন্টিংয়ের দল সেজন্য কৃতজ্ঞ থাকতে পারে সাইমন ক্যাটিচের কাছে। ক্যাটিচের অপরাজিত ১৩১ রানের দুর্দান্ত এক ইনিংসের জন্যই প্রথম টেস্টে তাদের সামনে জয়ের হাতছানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 04:02 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ব্রিসবেন, ২২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিততে হলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৪ উইকেট। আর নিউজিল্যান্ডের আরো ১৮৪ রান। নিঃসন্দেহে জয়ের পাল্লাটা অস্ট্রেলিয়ার দিকেই বেশি ভারী। রিকি পন্টিংয়ের দল সেজন্য কৃতজ্ঞ থাকতে পারে সাইমন ক্যাটিচের কাছে। ক্যাটিচের অপরাজিত ১৩১ রানের দুর্দান্ত এক ইনিংসের জন্যই প্রথম টেস্টে তাদের সামনে জয়ের হাতছানি। শনিবার ৬ উইকেটে ১৩১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ২৬৮ রানে। ক্যাটিচের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি ছাড়াও যে সংগ্রহে উল্লেখযোগ্য অবদান শেষ দুই ব্যাটসম্যান মিচেল জনসন (৩১) ও স্টুয়ার্ট ক্লার্কের (১৮)। তিন উইকেট নিয়েছেন ক্রিস মার্টিন। দুটো করে উইকেট ইয়ান ও' ব্রায়েন ও ড্যানিয়েল ভেট্টোরির। ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠেছেন স্টুয়ার্ট ক্লার্ক (৩/২৩) ও জনসন (২/২৫)। আর তাই ৩২৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শেষ করা নিউজিল্যান্ডের সামনে পরাজয়ের আশঙ্কা। ৬৭ রানে অপরাজিত থাকা রস টেলরই শুধু জয়ের স্বপ্ন দেখাতে পারছেন কিউইদের। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে ড্যানিয়েল ফ্লিনের ব্যাট থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৩৩ঘ.