২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটিচের দৃঢ়তায় অস্ট্রেলিয়ার বিপদমুক্ত হওয়ার চেষ্টা

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড প্রথম টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে ব্যতিক্রম সাইমন ক্যাটিচ। তার অপরাজিত ফিফটির জন্যই শুক্রবার দ্বিতীয় দিনশেষে ১৮৯ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া বিপদ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টায় ব্যস্ত। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১৫৬ রানে গুটিয়ে যাওয়ায় ৫৮ রানের লিড পাওয়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দিনশেষে সংগ্রহ ৬ উইকেটে ১৩১ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 10:26 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ব্রিসবেন, ২১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড প্রথম টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে ব্যতিক্রম সাইমন ক্যাটিচ। তার অপরাজিত ফিফটির জন্যই শুক্রবার দ্বিতীয় দিনশেষে ১৮৯ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া বিপদ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টায় ব্যস্ত। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১৫৬ রানে গুটিয়ে যাওয়ায় ৫৮ রানের লিড পাওয়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দিনশেষে সংগ্রহ ৬ উইকেটে ১৩১ রান। প্রথম দিনে উইকেট পড়েছিল ১০টি। আর শুক্রবার ১৬ জন ব্যাটসম্যানকে আউট হতে দেখেছে ব্রিসবেন টেস্ট। এ থেকেই পরিষ্কার প্রথম টেস্টে বোলারদের কাছে ব্যাটসম্যানরা কতখানি অসহায়! সে অসহায়তা প্রকটভাবে ফুটে উঠেছে কিউই ব্যাটসম্যানদের ব্যাটে। রস টেলর (৪০), ড্যানিয়েল ফ্লিন (অপরাজিত ৩৯) ও জেসি রাইডার (৩০) ছাড়া আর কেউ রুখে দাঁড়াতে পারেননি অস্ট্রেলীয় পেসারদের তোপের সামনে। ৩০ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সর্বনাশ করেছেন মিচেল জনসন। দুটো করে উইকেট নিয়েছেন ব্রেট লি, স্টুয়ার্ট ক্লার্ক ও শেন ওয়াটসন। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়েও লিড পেয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু শুক্রবারও ব্যাটসম্যানদের ব্যর্থতা তাদের লিড পাওয়ার আনন্দে জল ঢেলে দিয়েছে অনেকখানি। ৬৭ রানে অপরাজিত ক্যাটিচ ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি মার্টিন-ও' ব্রায়েনদের বিপক্ষে। মার্টিন নিয়েছেন ৩ উইকেট, ও' ব্রায়েনের শিকার ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬১৯ঘ.