হারারে, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রত্যাশিত জয় দিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে তারা।
টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানালে মুত্তিয়া মুরালিধরন আর অজন্তা মেন্ডিসের ঘুর্ণিজাদুতে বিপর্যস্ত স্বাগতিকরা ৩১ ওভারে মাত্র ১২৭ রান তুলেই অলআউট হয়ে যায়। এক পর্যায়ে ৩ উইকেটে ১২৪ রান তুলে ফেলা জিম্বাবুয়ে তাদের শেষ সাত উইকেট হারিয়েছে মাত্র ৩ রানে, আর ওই সাত ব্যাটসম্যানের কেউই রানের খাতা খুলতে পারেননি! মুরালিধরন (৪/১৬) আর মেন্ডিস (৩/২৬) মিলে ভাগ করে নিয়েছেন ওই সাত উইকেট।
কুমার সাঙ্গাকারার (৫০) অপরাজিত হাফসেঞ্চুরিতে ৩৩.২ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে : ৩১ ওভারে ১২৭/১০ (টাইবু ৩৬*, চিবাবা ২৫, মাৎসিকেনিয়েরি ২১; মুরালিধরন ৪/১৬, মেন্ডিস ৩/২৬)
শ্রীলঙ্কা : ৩৩.২ ওভারে ১৩১/৪ (সাঙ্গাকারা ৫০*, উদাওয়াত্তে ৩৮; প্রাইস ২/২৪)
ফল : শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯৪০ ঘ.
bdnews24