২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিসবেন টেস্ট দিয়ে ফিরছেন সাইমন্ডস

মাছ-ধরা বিতর্ককে পেছনে ফেলে আবার অস্ট্রেলিয়া দলে অ্যান্ড্রু সাইমন্ডস। ব্রিসবেনে বৃহস্পতিবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের প্রথম একাদশে তাকে দলে রেখেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 11:27 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ব্রিসবেন, ১৯ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছ-ধরা বিতর্ককে পেছনে ফেলে আবার অস্ট্রেলিয়া দলে অ্যান্ড্রু সাইমন্ডস। ব্রিসবেনে বৃহস্পতিবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের প্রথম একাদশে তাকে দলে রেখেছে অস্ট্রেলিয়া। গত আগস্টে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হওয়ার ঠিক আগে মাছ ধরতে চলে গিয়েছিলেন সাইমন্ডস। যে কারণে টিম মিটিং মিস করেছিলেন তিনি। সেই অপরাধে ঐ সিরিজে তাকে সাসপেন্ডও করেছিল অস্ট্রেলিয়া। এরপর অস্ট্রেলিয়ার ভারত সফরের দলেও রাখা হয়নি সাইমন্ডসকে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আর তাকে উপেক্ষা করতে পারেনি টেস্ট র‌্যাংকিংয়ের সেরা দলটি। সাইমন্ডস ফেরায় ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশের আর একটা জায়গাই বাকি থাকলো। সেই জায়গায় নেয়া হবে অলরাউন্ডার শেন ওয়াটসন ও টেস্ট অভিষেকেই ১২ উইকেট নেয়া অফস্পিনার জেসন ক্রেইজার মধ্যে থেকে এক জনকে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটো টেস্ট ছাড়াও পাঁচটি ওয়ানডে ও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭১০ঘ.