২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার তিন দিনেই বাংলাদেশকে হারানোর প্রেসক্রিপশন!

আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তবে তার মাঝে অ্যালান ডোনাল্ডের ছায়া দেখতেন অনেকেই। ফ্রি স্টেটের হয়ে ডোনাল্ডের বোলিং পার্টনারও ছিলেন। সেই ফাস্ট বোলার নিকো প্রিটোরিয়াস এখন খেলা ছেড়ে-ছুড়ে দিয়ে ব্লুমফন্টেইনের আউটস্যুরেন্স ওভালের ভেন্যু ম্যানেজার। বুধবার থেকে এই মাঠে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ প্রথম টেস্ট শুরুর আগে তার কথাবার্তায়ও ডোনাল্ডেরই ছায়া। প্রয়াত ডেভিড হুকসকেও মনে করিয়ে দিয়ে তিন দিনেই বাংলাদেশকে হারিয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিচ্ছেন তিনি গ্রায়েম স্মিথদের। ব্লুমফন্টেইন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

মাসুদ পারভেজ ব্লুমফন্টেইন থেকে ব্লুমফন্টেইন, ১৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তবে তার মাঝে অ্যালান ডোনাল্ডের ছায়া দেখতেন অনেকেই। ফ্রি স্টেটের হয়ে ডোনাল্ডের বোলিং পার্টনারও ছিলেন। সেই ফাস্ট বোলার নিকো প্রিটোরিয়াস এখন খেলা ছেড়ে-ছুড়ে দিয়ে ব্লুমফন্টেইনের আউটস্যুরেন্স ওভালের ভেন্যু ম্যানেজার। বুধবার থেকে এই মাঠে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ প্রথম টেস্ট শুরুর আগে তার কথাবার্তায়ও ডোনাল্ডেরই ছায়া। এই শহরে বাংলাদেশ দল পা রাখতে না রাখতেই 'সাদা বিদ্যুত' বলেছিলেন, ডেইল স্টেইন-মাখায়া এনটিনিদের ভয়ে টয়লেটে পালাবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। যা শুনে জেমি সিডন্স রেগে গেছেন বলেই মনে হল। না হলে এভাবে বলবেন কেন, "হু ইজ অ্যালান ডোনাল্ড?" তবে প্রিটোরিয়াসকে না চেনার অনেক কারণই আছে। অথচ তার কাছে এই অচেনা সাবেক ফাস্ট বোলারও মাঠে নামার আগেই বাংলাদেশকে আক্রমণ করতে ছাড়লেন না। মঙ্গলবার সকালে আউটস্যুরেন্স ওভালের প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে যেন বাউন্সারই দিলেন একটা, "আরে, এই টেস্ট বড়জোর তিনদিনের মামলা।" নিজের কথার স্বপক্ষে কিছু যুক্তিও দাঁড় করানোর চেষ্টা করলেন দীর্ঘদেহী প্রিটোরিয়াস। প্রোটিয়াদের এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে খেলা ছয়টি টেস্টের চারটিরই ফল নিষ্পত্তি হয়ে গেছে চারদিনে। দুটোতে দক্ষিণ আফ্রিকা জিতেছে আরো কম সময়ে, তিনদিনে। এসব পরিসংখ্যান এবং দু'দলের শক্তিমত্তা বিচার-বিশ্লেষণ করে তার কাছে মনে হয়েছে ব্লুমফন্টেইন টেস্ট তিনদিনেই শেষ করে দেওয়া সম্ভব গ্রায়েম স্মিথদের পক্ষে। তার বাতলে দেওয়া পথটা এরকম, "দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করার সুযোগ পেলে যদি বড় স্কোর গড়তে পারে, তাহলে তিনদিনের মধ্যেই বাংলাদেশকে দুবার অলআউট করা যেতে পারে।" প্রিটোরিয়াসের এই কথায় প্রয়াত কারো ছবিও কী চোখের সামনে ভেসে উঠছে না? এর চেয়েও বেশি মাত্রার বিতর্কিত মন্তব্য করে বাংলাদেশের ক্রিকেট মহলের কাছে 'চিরকালীন ভিলেন' বনে যাওয়া ডেভিড হুকসের কথাই বলা হচ্ছে এখানে। ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরের আগে যিনি বলেছিলেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট একদিনেই শেষ করে দেওয়া অসম্ভব নয়। কীভাবে এর বাস্তবায়ন সম্ভব, তার একটা 'ফ্রি প্রেসক্রিপশন'ও দিয়েছিলেন স্টিভ ওয়াহর দলকে। বছর পাঁচেক আগে এ ধরনের কথা শুনতে শুনতে অভ্যস্তই হয়ে গিয়েছিল বাংলাদেশ শিবির। কিন্তু এখনকার অনভ্যস্ততা টের পাওয়া যায় পাল্টা প্রতিক্রিয়া শুনেই। বেনোনিতে দ্বিতীয় ওয়ানডের পর যে গ্রায়েম স্মিথ বাংলাদেশের খেলার ধরন নিয়ে সমালোচনা করার পর তাকে একদমই ছেড়ে দেওয়া হয়নি। সিডন্স-আশরাফুল-তামিমরা মিলে সমস্বরে জানিয়েছেন, 'কথার লড়াইয়ে আমরাও আছি'। ইদানীং বাকযুদ্ধে সামিল হওয়ার রসদ পাওয়া যাচ্ছে সা