আবুধাবি, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল রান। তখন পর্যন্ত ম্যাচের পাল্লা হেলে ছিল ওয়েস্ট ইন্ডিজের দিকেই। কিন্তু জেরোম টেলরের সেই ওভারের দ্বিতীয় আর তৃতীয় বলে কামরান আকমলের দুটি বিশাল ছক্কা ওলট-পালট করে দিয়েছে সব কিছু। এক বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান।
বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক ক্রিস গেইলের সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৯ উইকেটে ২৯৪ রান। গেইল ১১৩ আর রামনরেশ সারওয়ান ৫৫ রান করেছেন।
জবাব দিতে নেমে খুররম মনজুর (৬৯), ইউনিস খান (৫৬) আর অধিনায়ক শোয়েব মালিকের (৬৬) তিনটি হাফসেঞ্চুরির পরও ধুঁকছিল পাকিস্তান। ৯ বলে তিনটি ছক্কাসহ আকমলের অপরাজিত ২৪ রান অসম্ভব মনে হতে থাকা জয় পাইয়ে দিয়েছে তাদের।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ২৯৪/৯ (গেইল ১১৩, সারওয়ান ৫৫, চন্দরপল ৩৬, চ্যাটেরগুন ৩৩, মার্শাল ২৬; তানভির ৩/৪২, গুল ৩/৬৬, মালিক ১/৪৩, আফ্রিদি ১/৪৫)
পাকিস্তান : ৪৯.৫ ওভারে ২৯৫/৬ (মনজুর ৬৯, মালিক ৬৬, ইউনিস ৫৬, ফাওয়াদ ২৬*, বাট ২৪, আকমল ২৪*; বেকার ৩/৪৭, টেলর ২/৫৪, মিলার ১/৬৪)
ফল : পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০১১৮ ঘ.
bdnews24