২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেলসন ম্যান্ডেলার জন্মস্থানে

দক্ষিণ আফ্রিকার ভাষাগত বৈচিত্র্য এতো বেশি যে 'মাদিবা' নামের অর্থোদ্ধার করতে গিয়ে বিভ্রান্তই হতে হল বারবার। একেকজনের কাছে এর অর্থ একেকরকম। প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথকে জিজ্ঞেস করলে বলেন, " গ্রেট লিডার"। আবার এমন অনেককে পাওয়া গেল যারা বলেন, "ফাদার ফিগার"। অবশেষে নেলসন ম্যান্ডেলার জন্মভুমি ইস্ট লন্ডনে এসে আক্ষরিক অর্থটাই জানা গেল। তার গোষ্ঠীর বয়োজেষ্ঠদেরই একসময় বলা হত 'মাদিবা'। দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন থেকে লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 11:36 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ইস্ট লন্ডন, ১১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকার ভাষাগত বৈচিত্র্য এতো বেশি যে 'মাদিবা' নামের অর্থোদ্ধার করতে গিয়ে বিভ্রান্তই হতে হল বারবার। একেকজনের কাছে এর অর্থ একেকরকম। প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথকে জিজ্ঞেস করলে বলেন, " গ্রেট লিডার"। আবার এমন অনেককে পাওয়া গেল যারা বলেন, "ফাদার ফিগার"। অবশেষে নেলসন ম্যান্ডেলার জন্মভুমি ইস্ট লন্ডনে এসে আক্ষরিক অর্থটাই জানা গেল। তার গোষ্ঠীর বয়োজেষ্ঠদেরই একসময় বলা হত 'মাদিবা'। দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন থেকে লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ দক্ষিণ আফ্রিকার ভাষাগত বৈচিত্র্য এতো বেশি যে 'মাদিবা' নামের অর্থোদ্ধার করতে গিয়ে বিভ্রান্তই হতে হল বারবার। একেকজনের কাছে এর অর্থ একেকরকম। প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথকে জিজ্ঞেস করলে বলেন, " গ্রেট লিডার"। আবার এমন অনেককে পাওয়া গেল যারা বলেন, "ফাদার ফিগার"। অবশেষে নেলসন ম্যান্ডেলার জন্মভুমি ইস্ট লন্ডনে এসে আক্ষরিক অর্থটাই জানা গেল। তার গোষ্ঠীর বয়োজেষ্ঠদেরই একসময় বলা হত 'মাদিবা'। দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন থেকে লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ। কিন্তু দীর্ঘ সংগ্রামী জীবন তাকে এমনই এক পটভুমিতে এনে দাঁড় করিয়েছে যে এখন 'মাদিবা' বলতে শুধু ম্যান্ডেলাকেই বোঝায়। একেকজনের কাছে এর একেকরকম অর্থও এই ডাকনামটার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। তিনি তো দক্ষিণ আফ্রিকার মহান নেতাই, আবার এখানকার মানুষের কাছে পিতৃতুল্যও। সেই সঙ্গে অফুরান অনুপ্রেরণার উৎসও। সম্ভবত সারাবিশ্বের সব ভাষা-ভাষী মানুষের কাছেও। না হলে সম্মানের সুউচ্চ এক বেদিতে বসে থাকা এই মানুষটার সঙ্গে দেখা করতে পেরে নিজেদের ধন্য মনে করবেন কেন অন্য ভুবনের তারকারাও। বেশ কয়েক বছর আগে সিএনএনের ল্যারি কিং লাইভ শো'তে বিশ্বসেরা গলফার টাইগার উডস বলেছিলেন, "নেলসন ম্যান্ডেলার সঙ্গে দেখা করাটা আমার জীবনের সবচেয়ে অসাধারণ অভিজ্ঞতা। জীবনে এতোটা আলোড়িত আমি আর কখনো হইনি। তার সঙ্গে দেখা করে আসার পর নতুন এক জীবন পেয়েছেন বলেই মনে হবে আপনার।" আর ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী থাকাকালীন ১৯৯৫ সালে তার সঙ্গে দেখা করতে দক্ষিণ আফ্রিকায় এসে তো রীতিমতো আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন 'কিং' পেলেও, "আমি সারা বিশ্ব ঘুরেছি। রাজা-রাণী বলুন আর দেশের প্রধান, এমন সব গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গেই সক্ষাৎ করেছি। কিন্তু আপনার সঙ্গে দেখা হওয়ার চেয়ে মূল্যবান আর কিছুই নয়। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।" দুই ভুবনের এই দুই বিশ্বসেরা তো বটেই, বিশ্ব ক্রীড়াঙ্গনের কোন মহাতারকা তার সঙ্গে দেখা করেননি? মাইকেল জনসন, মারিয়ন জোন্স, বিওন বর্গ, জন ম্যাকেনরো, বরিস বেকার, ডেভিড বেকহ্যাম থেকে শুরু করে এমনকি ম্যানচেস্টার ইউনাইটেড এবং বার্সেলোনা দল পর্যন্ত। ২৭ বছরের বন্দী জীবন কাটিয়ে ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পর খেলাধুলার সঙ্গেও 'মাদিবা' নিজেকে নিবিড়ভাবে জড়িয়ে রেখেছেন গত ১৮ বছর ধরে। ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত রাগবি বিশ্বকাপের ফাইনালে তার উপস্থিতি তো চমকে দিয়েছিল সারা বিশ্বকেই। স্বাগতিক দলকে উৎসাহ দিতে তিনি মাঠে হাজির হয়েছিলেন