২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের আইসিএল-ভীতি

ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ কখনোই খুব একটা ছিল না। কিন্তু এবার দেখা যাচ্ছে সেটা ভালো করেই আছে। তা জোহানেসবার্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য যতোটা না তার চেয়ে বেশি অন্য কারণে। বৃহষ্পতিবার সকালে প্রথম ওয়ানডে খেলতে হোটেল প্যালাজ্জো মন্টেক্যাসিনো ছেড়ে পচেফস্ট্রমের উদ্দেশে রওনা হওয়ার আগে ম্যানেজার শফিকুল হক হীরার কথায় সেটাই ধরা পড়লো, "এখানে আসার পর কেবল ম্যাচের দিনই আমরা নিরাপত্তাকর্মী সঙ্গে পেয়েছি। অন্যান্য দিন একাই চলতে হচ্ছে আমাদের। অথচ এই সময়ে নিরাপত্তাটা আরো বেশি করে দরকার। যাতে যে কেউ যখন-তখন ছেলেদের সঙ্গে মিশে যেতে না পারে।" জোহানেসবার্গ থেকে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

জোহানেসবার্গ, ৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ কখনোই খুব একটা ছিল না। কিন্তু এবার দেখা যাচ্ছে সেটা ভালো করেই আছে। তা জোহানেসবার্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য যতোটা না তার চেয়ে বেশি অন্য কারণে। বৃহষ্পতিবার সকালে প্রথম ওয়ানডে খেলতে হোটেল প্যালাজ্জো মন্টেক্যাসিনো ছেড়ে পচেফস্ট্রমের উদ্দেশে রওনা হওয়ার আগে ম্যানেজার শফিকুল হক হীরার কথায় সেটাই ধরা পড়লো, "এখানে আসার পর কেবল ম্যাচের দিনই আমরা নিরাপত্তাকর্মী সঙ্গে পেয়েছি। অন্যান্য দিন একাই চলতে হচ্ছে আমাদের। অথচ এই সময়ে নিরাপত্তাটা আরো বেশি করে দরকার। যাতে যে কেউ যখন-তখন ছেলেদের সঙ্গে মিশে যেতে না পারে।" জোহানেসবার্গ থেকে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ পারভেজ। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ কখনোই খুব একটা ছিল না। কিন্তু এবার দেখা যাচ্ছে সেটা ভালো করেই আছে। তা জোহানেসবার্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য যতোটা না তার চেয়ে বেশি অন্য কারণে। বৃহষ্পতিবার সকালে প্রথম ওয়ানডে খেলতে হোটেল প্যালাজ্জো মন্টেক্যাসিনো ছেড়ে পচেফস্ট্রমের উদ্দেশে রওনা হওয়ার আগে ম্যানেজার শফিকুল হক হীরার কথায় সেটাই ধরা পড়লো, "এখানে আসার পর কেবল ম্যাচের দিনই আমরা নিরাপত্তাকর্মী সঙ্গে পেয়েছি। অন্যান্য দিন একাই চলতে হচ্ছে আমাদের। অথচ এই সময়ে নিরাপত্তাটা আরো বেশি করে দরকার। যাতে যে কেউ যখন-তখন ছেলেদের সঙ্গে মিশে যেতে না পারে।" আর এখন ক্রিকেটারদের সঙ্গে যে কারো মিশে যেতে পারা মানেই অন্যরকম কিছুর আশঙ্কা। এবং সেই আশঙ্কার নাম যে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল), তাও স্বীকার করতে দ্বিধা করলেন না ম্যানেজার। এক থাবায় ১৪ জন ক্রিকেটারকে নিয়ে যাওয়ার পর আইসিএলের আবারো থাবা বসানোর চেষ্টা এখনো অব্যাহত বলেই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানালেন তিনি। তার নিজেরও সতর্ক না থাকার কারণ নেই, "নিউজিল্যান্ডের সঙ্গে ঢাকা টেস্টের সময়ও তো রাজীবকে (শাহাদাত হোসেন) প্রস্তাব দিয়েছিল আইসিএল। ও অবশ্য না করে দিয়েছে।" এর আগে চট্টগ্রাম টেস্টের সময়ও দ্বিতীয়বারের মতো প্রস্তাব পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা এবং তামিম ইকবাল। দু'জনেই সঙ্গে সঙ্গে না করে দেওয়ার পর নিত্যনতুন ক্রিকেটারের দিকে আইসিএলের চোখ পড়ছে। দক্ষিণ আফ্রিকায় এসেও তাই নিজেদের ঝুঁকিমুক্ত মনে না করারই পক্ষপাতী ম্যানেজার নিয়েছেন এই ব্যবস্থা, "এখানে আসার পর প্রথম দিনই ছেলেদের নিয়ে বসেছিলাম। ওদেরকে বলে দিয়েছি কোনোধরনের প্রস্তাব আসলেই যেন সঙ্গে সঙ্গে আমাকে জানায়। তাছাড়া যার-তার সঙ্গে মিশতেও নিষেধ করে দিয়েছি।" কিন্তু দক্ষিণ আফ্রিকায় পা রাখার পর থেকে যে হোটেলে রাখা হয়েছে বাংলাদেশ দলকে, সেখানে আসলে নিরাপত্তাকর্মী না থাকলে ক্রিকেটারদের কাছে অযাচিত কেউ ঘেঁষতে চাইলে তাকে ঠেকানো কঠিন। ইতালিয়ান স্থাপত্যরীতিতে তৈরি মন্টেক্যাসিনো জোহানেসবার্গের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র। যেখানে আছে আফ্রিকার সবচেয়ে বড় সিনেমা পর্দা। মন্টেক্যাসিনো রিক্রিয়েশন সেন্টারের ভেতরে তৈরি করা হয়েছে কৃত্রিম আকাশ, তার নীচে আছে চিত্ত বিনোদনের সবরকম ব্যবস্থাই। নাইট ক্লাব-ক্যাসিনো থেকে শুরু করে সব। এর পাশেই আছে বার্ড পার্ক। এতো কিছুর ভিড়ে দাঁড়িয়ে আছে প্রাসাদের মতো দেখতে হোটেল প্যালাজ্জো মন্টেক্যাসিনো। এখানে বারোয়ারি লোকের যাতায়াত বলে হোটেল নিয়েও বিরক্তি ঝরে পড়লো হীরার কথায়,"একটা দেশের ক্রিকেট দলের থাকার মতো হোটেল এটা নয়।" এই হোটেলে উঠতে গিয়েও বেশ বিড়ম্বনাতেই পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। ২ নভেম্বর এই হোটেলে চেক ইন করার জন্য বাংলাদেশ দলকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ চার ঘন্টা। ওই সময়টায় হোটেলের ছোট্ট লবিতে গাদাগাদি করে বসে থাকতে হয়েছে মোহাম্মদ আশরাফুলদের। স্বাগতিক ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) আতিথ্যের এমন নমুনা নাকি দেখা যেতে শুরু করেছিল জোহানেসবার্গে পা রাখার পর থেকেই। ম্যানেজার হীরা জানালেন সেরকমই, "এয়ারপোর্টে আমাদের আধ ঘন্টারও বেশি অপেক্ষা করতে হয়েছে। কারণ আমাদের হোটেলে নিয়ে আসার বাস গেছে দেরিতে।" এসব বিড়ম্বনার মুখোমুখি হওয়ার খবর ম্যানেজার জানিয়েছেন বিসিবিকে। এর আপডেটও জানাতে ভুললেন না তিনি, "বিসিবি ইতিমধ্যেই সিএসএ'র কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষোভ প্রকাশ করেছে।" ক্ষোভ প্রকাশে কাজ হলে বাংলাদেশ দলের সার্বক্ষণিক নিরাপত্তা কর্মীও পাওয়ার কথা। আর তা হলে ম্যানেজারের আইসিএল দুঃশ্চিন্তাও কমে কিছুটা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২০ঘ.