২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-এ যোগ দিয়ে নিষিদ্ধ ইউসুফ

'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এ যোগ দেয়া মানেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ! মোহাম্মদ ইউসুফের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। আইসিএল-এ যোগ দেয়ার কারণে তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

করাচি/নয়াদিল্লী, ৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এ যোগ দেয়া মানেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ! মোহাম্মদ ইউসুফের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। আইসিএল-এ যোগ দেয়ার কারণে তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। "যেহেতু সে (ইউসুফ) আইসিএল-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তাই আমাদের নীতিমালা অনুযায়ী এটা পরিষ্কার যে সে পাকিস্তানের পক্ষে কিংবা পাকিস্তানের মাটিতে আর খেলতে পারবে না। এই লিগে (আইসিএল) যোগ দেয়া অন্য খেলোয়াড়দের মতোই তার পরিণতি হবে"--- বুধবার জানিয়েছেন পিসিবি'র 'ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স' জাকির খান। সেই সঙ্গে পিসিবি'র সঙ্গে ইউসুফের কেন্দ্রীয় চুক্তি বাতিলের কথাও জানিয়ে দিয়েছেন তিনি। আইসিএল-এ যোগ দিলে যে নিষিদ্ধ হতে পারেন সেই কথাটা খুব ভালো করেই জানতেন মোহাম্মদ ইউসুফ। তবে তারপরও আইসিএল কর্তৃপক্ষের সঙ্গে লোভনীয় অংকের অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ হতে তিনি দ্বিধা করেননি। বুধবারই আইসিএল-এর 'প্রাণপুরুষ' এবং সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার কপিল দেবের পাশে বসে এক সংবাদ সম্মেলেন আত্মপক্ষ সমর্থনের ভঙ্গিতে নিজের সিদ্ধান্তের যৌক্তিকতা সবার সামনে তুলে ধরেছেন ইউসুফ। সেই সঙ্গে জানিয়েছেন আবার পাকিস্তানের হয়ে খেলার আশাবাদের কথা। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলে ইউসুফ সুযোগ পাওয়ার কয়েক ঘন্টা পরই জানা যায় আইসিএল-এ যোগ দেয়ার জন্য ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। খবরটা এমনই অপ্রত্যাশিত ছিল যে তা শুনে প্রথমে বিস্ময়ে বিমূঢ় হয়ে গিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা। পরে অবশ্য বিস্ময়ের ঘোর কাটিয়ে জাকির খান জানিয়েছিলেন আইসিএল-এ যোগ দিলে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হবেন ইউসুফ। তবে এই হুমকিও ইউসুফকে সিদ্ধান্ত পরিবর্তনে প্রভাবিত করতে পারেনি। বুধবার সংবাদ সম্মেলনে তার বক্তব্যেই সেটা পরিষ্কার, "আমি আইসিএল-এর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ভালো করেই জানি যে আমি আর পাকিস্তানের পক্ষে খেলতে পারবো না। কিন্তু আমি (জাতীয় দলে) খেলতে চাই। এ ব্যাপারে আইসিএল কর্তৃপক্ষেরও কোনো সমস্যা নেই। সিদ্ধান্তটা এখন নির্ভর করছে তাদের (পিসিবির) ওপরে। বল এখন তাদের কোর্টে।" পাকিস্তানের হয়ে খেলার সপক্ষে নিজের পারফরম্যান্সকেই সবার আগে তুলে ধরলেন তিনি। সেই সঙ্গে জানালেন নিরাপত্তাহীনতার কারণে অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ পাকিস্তান সফরে আসতে আপত্তি জানানোয় দীর্ঘদিন টেস্ট খেলতে না পারার হতাশার কথা, "আমার পারফরম্যান্সই প্রমাণ করে যে আমি সব ধরনের ক্রিকেটে খেলতে পারদর্শী। অথচ গত এক বছরে আমি কোনো টেস্ট খেলতে পারিনি।" টেস্ট খেলতে না পারা ইউসুফের জন্য আসলেই খুব হতাশাজনক। ২০০৬এ ১৭৮৮ রান করে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছিলেন তিনি, ভেঙ্গে দিয়েছিলেন ভিভ রিচার্ডসের (১৭১০) ৩০ বছরের পুরনো রেকর্ডটা। অবশ্য টেস্টের (৭৯ ম্যাচে ৫৫.৪৯ গড়ে ২৩টি সেঞ্চুরিসহ ৬,৭৭০ রান) মতো তার ওয়ানডে পারফরম্যান্সও (২৬৯ ম্যাচে ৪৩.১৮ গড়ে ১৫টি সেঞ্চুরিসহ ৯,২৪২ রান) দারুণ উজ্জ্বল। কিন্তু সা