২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজও মিস করছেন ওরাম

বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্ট থেকেই ইনজুরিটা তার সঙ্গী। যে কারণে ঢাকায় দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি জ্যাকব ওরাম। পিঠের সেই ইনজুরি থেকে সেরে না ওঠায় এ মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজেও খেলতে পারবেন না নিউজিল্যান্ডের দীর্ঘদেহী অলরাউন্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 12:51 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ওয়েলিংটন, ৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্ট থেকেই ইনজুরিটা তার সঙ্গী। যে কারণে ঢাকায় দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি জ্যাকব ওরাম। পিঠের সেই ইনজুরি থেকে সেরে না ওঠায় এ মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজেও খেলতে পারবেন না নিউজিল্যান্ডের দীর্ঘদেহী অলরাউন্ডার। মঙ্গলবার এক বিবৃতিতে ওরামকে না পাওয়ার দুঃসংবাদ জানিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বলেছে, "এমআরআই স্ক্যানে পরিষ্কার বোঝা গেছে যে জ্যাকবের (ওরামের) ইনজুরিটা খুবই গুরুতর। জিমে পুরোপুরি অনুশীলন শুরু করার মতো অবস্থায় এখনো পৌঁছাতে পারেনি সে। আমাদের পরিকল্পনা অনুসারে আবার বোলিং শুরু করার জন্য আরো ১০ দিন সময় লাগতে পারে তার। আশা করা হচ্ছে আগামী মাসের মাঝামাঝি নিউজিল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই সে পুরো ফিটনেস ফিরে পাবে।" ওরাম ছাড়াও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে পেসার মাইকেল ম্যাসনকেও পাচ্ছে না কিউইরা। গত শুক্রবার হার্নিয়া অস্ত্রোপচারের জন্য মাঠে ফিরতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে ম্যাসনের। ব্রিসবেনে ২০ নভেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু অ্যাডিলেড, শুরু হবে ২৮ নভেম্বর থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪৫ঘ.