ঢাকা, ২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই তার দীর্ঘদিনের সতীর্থ সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিয়েছিলেন, চার টেস্টের এই সিরিজ শেষেই আস্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন তিনি। কিন্তু ভারতীয় টেস্ট দলের অধিনায়ক অনিল কুম্বলে সিরিজ শেষের অপেক্ষাও করলেন না। রোববার ঘোষণা দিয়েছেন, দিল্লীর ফিরোজ শাহ কোটলায় সিরিজের তৃতীয় টেস্টটিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
যার অর্থ নাগপুরে অনুষ্ঠেয় সিরিজের শেষ টেস্ট ম্যাচে তিনি থাকছেন না। ওই টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ইনজুরির জন্য কুম্বলের অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টেও যিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ওই টেস্টটি জিতে সিরিজে এখনো ১-০ তে এগিয়ে আছে ভারত। (বিস্তারিত আসছে)
তথ্যসূত্র : ক্রিকইনফো
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৬১৫ঘ.
bdnews24