ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বল হাতে তিন স্পিনারের দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে শাহরিয়ার নাফীসের ফিফটি ঢাকা ওয়ারিয়র্সকে এনে দিয়েছে তৃতীয় জয়। শুক্রবার চন্ডিগড়ের পাঞ্চকুলা স্টেডিয়ামে ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) নিজেদের ষষ্ঠ ম্যাচে চন্ডিগড় লায়ন্সকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন ধরে রেখেছে তারা।
টস জিতে ঢাকা ওয়ারিয়র্সের অধিনায়ক হাবিবুল বাশার নিয়েছিলেন ফিল্ডিং। তার সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ওয়ারিয়র্সের তিন স্পিনার
bdnews24