২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক টেস্টের জন্য নিষিদ্ধ গম্ভীর

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের উত্তাপ এবার পোড়ালো গৌতম গম্ভীরকে। চলমান দিল্লী টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই ম্যাচেই ডাবলসেঞ্চুরি করা ভারতের এই ওপেনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

নয়াদিল্লী, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত-অস্ট্রেলিয়া সিরিজের উত্তাপ এবার পোড়ালো গৌতম গম্ভীরকে। চলমান দিল্লী টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই ম্যাচেই ডাবলসেঞ্চুরি করা ভারতের এই ওপেনার। গম্ভীর অবশ্য আপিল করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে, তবে ৬ নভেম্বর থেকে নাগপুরে শুরু হতে যাওয়া শেষ টেস্টে তার খেলা এখন অনিশ্চিত। এই বাঁহাতির বিরুদ্ধে অভিযোগ, ডাবল সেঞ্চুরি করার পথে দিল্লী টেস্টের প্রথম দিনের একটি ঘটনায় 'ক্রিকেটের স্পিরিট ও আইন বিরুদ্ধ' আচরণ করেছেন তিনি। একটি রান নেওয়ার পর দ্বিতীয় রানটি নেওয়ার সময় ওয়াটসনের সঙ্গে ধাক্কাধাক্কি হয় তার, কনুই দিয়ে তাকে গুঁতোও মারেন গম্ভীর। এ সময় উত্তপ্ত বাক্য বিনিময়ের দায়ে শাস্তি পেয়েছেন ওয়াটসনও, তবে সেটা মৃদু শাস্তি