নয়াদিল্লী, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ৭ উইকেটে ৬১৩ রানে ইনিংস ঘোষণার জবাবে অস্ট্রেলিয়াও বড়ো স্কোরই গড়তে যাচ্ছে। তাদের প্রথম চার ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি করেছেন, আর সেই সুবাদে দিল্লি টেস্টের তৃতীয় দিনশেষে শুক্রবার সফরকারীরা তুলেছে ৪ উইকেটে ৩৩৮ রান, মাইকেল ক্লার্ক ২১ আর শেন ওয়াটসন ৪ রান নিয়ে অপরাজিত।
ভারতের চেয়ে ২৭৫ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ানরা যদিও এখনো ফলো অনই এড়াতে পারেনি, কিন্তু ফিরোজ শাহ কোটলার ব্যাটিং ট্র্যাক তেমন কিছুর ভয় দেখাচ্ছে না মোটেই। অস্ট্রেলিয়ানরা স্বচ্ছন্দেই ব্যাট করেছে শুক্রবার সারা দিন। শেষ পর্যন্ত সেঞ্চুরি না পেলেও তেমন সম্ভাবনাই জাগিয়েছিলেন রিকি পন্টিং আর ম্যাথু হেইডেন
bdnews24