ঢাকা, ২৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ১২ নভেম্বর। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী এই নির্বাচনের মাধ্যমে আবার পরিচালনা পর্ষদ কাঠামোয় ফিরে যাবে দেশের ক্রিকেট প্রশাসন। সোমবার বিসিবির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শওকাত হোসেন নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। সভাপতি পদে অবশ্য কোনো নির্বাচন হচ্ছে না।
নির্বাচন হবে শুধু পরিচালক পদেই। সভাপতিসহ ২৫ জনের পর্ষদে পরিচালকের সংখ্যা ২৪ জন। কিন্তু একটি পরিচালক পদ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত ব্যক্তির জন্য নির্ধারিত থাকায় নির্বাচনী লড়াইটা হবে ২৩টি পরিচালক পদে আসীন হওয়ার। পরিচালক পদগুলোকে আবার তিনটি শ্রেনীতে ভাগ করা হয়েছে। এরমধ্যে ১০ জন পরিচালক আসবেন জেলা ও বিভাগ থেকে। তাদেরকে নির্বাচিত করে আনবেন ৬৪ জেলা ও ছয় বিভাগের ৭০ জন কাউন্সিলর। আর ঢাকার ক্লাবগুলোর জন্য বরাদ্দ যে ১২ টি পরিচালক পদ, সেখানে ভোটাধিকার থাকবে ৫২ জন ক্লাব কাউন্সিলরের।
আর সাবেক ক্রিকেটার (১৫ জন), ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) এর প্রতিনিধি (১ জন), শিক্ষাবোর্ড (৮) ও বিশ্ববিদ্যালয় (৮), বিকেএসপি (১), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (১ জন), জাতীয় ক্রীড়া পরিষদ (৫ জন), মহিলা ক্রীড়া সংস্থা (১ জন), আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন (১ জন), কর্পোরেট লিগের চ্যাম্পিয়ন একমি ল্যাবরেটরিজ (১ জন) ও রানার্স আপ বে
bdnews24