ঢাকা, ২৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। বেলা সাড়ে ১২টা পর্যন্তও সেই বৃষ্টি থামেনি। তাই শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছেন দুই আম্পায়ার ড্যারিল হার্পার ও অশোকা ডি সিলভা।
১১টা ও সাড়ে ১২টায় দুবার পিচ পরিদর্শনের কথা থাকলেও বৃষ্টি না থামায় কোনো বারই তা করতে পারেননি আম্পায়াররা। অগত্যা মাঠের বাইরে বসেই সিদ্ধান্তটা নিয়েছেন তারা। প্রথম দিন একটিও বল হতে না পারার ক্ষতি পুষিয়ে নিতে রোববার থেকে প্রতিদিন খেলা শুরু হবে ৩০ মিনিট আগে অর্থাৎ সকাল ৯টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১২৪৮ঘ.
bdnews24