২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে পাকিস্তানের সঙ্গে টেস্ট খেলতে চায় ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব ছিল নভেম্বরে পাকিস্তানেই দুই টেস্টের একটা সিরিজ খেলার। মাসখানেক আগে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সেটা প্রত্যাখ্যান করেছিল। এবার উল্টো ওয়েস্ট ইন্ডিজই দিয়েছে সে রকম একটা সিরিজ খেলার প্রস্তাব, পার্থক্য শুধু এটুকুই, পাকিস্তানে নয়- খেলাটা হতে হবে নিরপেক্ষ ভেন্যু আবুধাবিতে। আর প্রস্তাবটা মেনে নেওয়ার কথা ভাবছে এ বছর এখন পর্যন্ত কোনো টেস্ট খেলার সুযোগ না পাওয়া পাকিস্তানও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 10:27 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব ছিল নভেম্বরে পাকিস্তানেই দুই টেস্টের একটা সিরিজ খেলার। মাসখানেক আগে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সেটা প্রত্যাখ্যান করেছিল। এবার উল্টো ওয়েস্ট ইন্ডিজই দিয়েছে সে রকম একটা সিরিজ খেলার প্রস্তাব, পার্থক্য শুধু এটুকুই, পাকিস্তানে নয়- খেলাটা হতে হবে নিরপেক্ষ ভেন্যু আবুধাবিতে। আর প্রস্তাবটা মেনে নেওয়ার কথা ভাবছে এ বছর এখন পর্যন্ত কোনো টেস্ট খেলার সুযোগ না পাওয়া পাকিস্তানও। নভেম্বরে এই দুদলের মধ্যে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ দিয়েই আবুধাবির নবনির্মিত ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক 'অভিষেক' হতে যাচ্ছে। ওই স্টেডিয়ামকে বিকল্প হোমগ্রাউন্ড হিসেবে ব্যবহারের প্রস্তাব এর আগেই পেয়েছে পিসিবি। ক্যারিবিয়ান বোর্ডের প্রস্তাবে সম্মতি জানালে সেই প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে নভেম্বর ১২, ১৪ ও ১৬ তারিখের ওই তিনটি ওয়ানডের পর পরই। বিদেশি দলগুলো একের পর এক সফর বাতিল করায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক রকম নির্বাসিতই হয়ে পড়েছে পাকিস্তান। এ বছরের গোড়ার দিকে অস্ট্রেলিয়ার একটি পুর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা ছিল, সেটা বাতিল করার পর অক্টোবরের নির্ধারিত চ্যাম্পিয়নস ট্রফির আসরও স্থগিত করতে হয়েছে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশি দলগুলোর উদ্বেগের কারণে। খেলার সুযোগ পাওয়াটা একটা সুখবর, কিন্তু পিসিবিকে ভাবতে হচ্ছে আরো অনেক কিছু নিয়েই। সবচেয়ে বেশি করে ভাবতে হচ্ছে অর্থনৈতিক দিক, মানে টেলিভিশন স