মোহালি, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিনায়কের দায়িত্বটা পেয়েছিলেন ঘটনাচক্রে, অনিল কুম্বলের ইনজুরির কারণে। পেয়েই ভারতকে এনে দিয়েছেন বিশাল এক জয়। ব্যাট হাতে সামনে থেকেই নেতৃত্ব দেওয়া মহেন্দ্র সিং ধোনি কিন্তু বলছেন, এমন জয় পেয়ে তিনি বিস্মিত। বিশেষ করে অস্ট্রেলিয়ানদের এমন অসহায় আত্মসমর্পন অবাক করেছে তাকে।
অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংও মানছেন, এই ম্যাচে একেবারেই ভালো খেলেনি তার দল। আত্মসমর্পনের ভঙ্গি তার প্রতিক্রিয়াতেও!
"অস্ট্রেলিয়ার এমন চেহারা আমি কখনোই দেখিনি। বিশেষ করে প্রথম ইনিংসে এক পর্যায়ে যখন ১৩ ওভারে ওদের রান হয়েছিল ২২, আমি রাহুল (দ্রাবিড়)কে বলেছিলাম, 'স্কোরবোর্ডের দিকে তাকাও, এমন দৃশ্য আর কখনো নাও দেখা হতে পারে!"
bdnews24