২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গম্ভীরের সেঞ্চুরি, ৪৩১ রানে এগিয়ে ভারত

অল্পের জন্য পারেননি বীরেন্দর শেবাগ, কিন্তু তার ওপেনিংসঙ্গী গৌতম গম্ভীর ঠিকই করেছেন সেঞ্চুরি। আর শেবাগের ৯০ এবং গম্ভীরের ১০৪ রানে ভর করে মোহালি টেস্টে অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড়ই দাঁড় করিয়ে দিয়েছে স্বাগতিক ভারত। সোমবার চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৩০ রান তুলেছে তারা, সব মিলিয়ে এগিয়ে আছে ৪৩১ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 06:29 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

মোহালি, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অল্পের জন্য পারেননি বীরেন্দর শেবাগ, কিন্তু তার ওপেনিংসঙ্গী গৌতম গম্ভীর ঠিকই করেছেন সেঞ্চুরি। আর শেবাগের ৯০ এবং গম্ভীরের ১০৪ রানে ভর করে মোহালি টেস্টে অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড়ই দাঁড় করিয়ে দিয়েছে স্বাগতিক ভারত। সোমবার চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৩০ রান তুলেছে তারা, সব মিলিয়ে এগিয়ে আছে ৪৩১ রানে। তিন নম্বরে ব্যাট করতে নেমে এই ম্যাচে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অপরাজিত আছেন ২৬ রানে, সঙ্গী প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সৌরভ গাঙ্গুলী সংগ্রহ ২। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৯ রান তোলার পর অস্ট্রেলিয়াকে ২৬৮ রানে অলআউট করে দিয়ে ২০১ রানের লিড নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। আগের দিনের বিনা উইকেটে ১০০ রান নিয়ে খেলতে নেমে শুরু থেকেই রান বাড়ানোর চেষ্টায় ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম সেশনের ৩০ ওভারে তারা তুলেছেন ১৩০ রান। প্রথম উইকেটে শেবাগ-গম্ভীরের ১৮২ রানের জুটিটাই পথ দেখিয়েছে তাদের। পিটার সিডলের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে বিদায়ের আগে শেবাগ করেছেন ৯০ রান। শেবাগ ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও গম্ভীর করেননি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি পূরণ করেই আউট হয়েছেন তিনি। ক্যামেরন হোয়াইটকে মিডঅফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মাইক হাসির হাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২১৬ ঘ.