চট্টগ্রাম, ১৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সিরিজটা বাংলাদেশ-নিউজিল্যান্ডের না হয়ে ভারত-অস্ট্রেলিয়ার হলে দিব্যি এটাকে কথার লড়াইয়ের শুরু বলে চালিয়ে দেওয়া যেত। জ্যাকব ওরাম যেখানে দাবি করেছেন ওয়ানডে সিরিজে তাদের দল দিন দিন উন্নতিই করেছে সেখানে নাঈম ইসলাম একদমই একমত হতে পারলেন না। ওয়ানডের পর এবার বাংলাদেশের টেস্ট স্কোয়াডেও ঢুকে যাওয়া এই অলরাউন্ডার মনে করেন কিউইরা যা ছিল তাই আছে। বাংলাদেশই বরং দিন দিন খারাপ করায় সিরিজটা মুঠো গলে বেরিয়ে গেছে।
অনেকেই অবশ্য মনে করেন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হার বড় এক ধাক্কা হয়েই এসেছিল কিউইদের জন্য। সেই ধাক্কায় জেগে ওঠা নিউজিল্যান্ডের টেস্ট পারফরম্যান্সে তো আরো উন্নতিই দেখা যাওয়ার কথা। বুধবার দুপুরে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শেষে কেউ একজন কথাটা বলতেই আপত্তি তুললেন নাঈম, "নাহ, প্রথমে যেমন ছিল নিউজিল্যান্ড এখনো সেরকমই আছে। আমরাই বরং খারাপ খেলেছি। এজন্য ফলাফলও আমাদের পক্ষে আসেনি। ওয়ানডে সিরিজটা অবশ্যই আমাদের জেতা উচিত ছিল।"
শেষ ওয়ানডেতে নিজেদের ইনিংসের শুরুর দিকটা ভালো হলে স্বপ্নের সমাধি না হয়ে স্বপ্ন সত্যি হয়ে যেত বলেই মনে হয় তার কাছে, "প্রথমে ভালো রান করতে পারলে নিউজিল্যান্ডের ২৪৯ রান হয়তো আমরা সহজেই চেজ করতে পারতাম।" তা না পারলেও ওই ম্যাচে নাঈমের ১০৬ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংসের পাশাপাশি তার চাপমুক্ত ব্যাটিংও দৃষ্টি কেড়েছে সবার। তিনটা ম্যাচ খেলে ফেললেও আন্তর্জাতিক ক্রিকেটে ওইদিনই প্রথম বল খেলার সুযোগ হয়েছে তার। প্রথম ম্যাচে দলের ৭ উইকেটের জয়ে তাকে বাট করতে হয়নি। পরের ম্যাচে কোনো বল খেলার আগেই অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট।
ব্যাটিংয়ের পাশাপাশি তিন ম্যাচেই অফস্পিনে প্রতিশ্র"তির স্বাক্ষরও রেখেছেন তিনি। প্রথম সিরিজেই ব্যাটে-বলে তার সাবলীল উপস্থিতির একটা রহস্য সেদিনই বলছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার নিজ শহর রাজশাহীতেই নাঈমের বেড়ে ওঠা খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা তুলে ধরেছিলেন এভাবে, "এর আগেও যে ওর জাতীয় দলে আসার কথা আলোচিত হয়নি তা নয়। তবে আমি সবসময়ই বলতাম, ও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হওয়ার পরেই যেন সুযোগ পায়। এখন বলতে পারি ও প্রস্তুত।"
আর আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নাঈমের এই প্রস্তুতি পর্বটা চলেছে দীর্ঘদিন ধরেই। অনুর্ধ্ব-১৯ দল থেকে শুরু, এরপর বাংলাদেশ 'এ' দল এবং জিপি-বিসিবি একাডেমী দলের সিঁড়ি ভেঙ্গেছেন ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে। স
bdnews24