ঢাকা, ১১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ভারতীয় ক্রিকেট লিগ শুরু হয়ে গেছে শুক্রবার। সেটা একটা খবর, কারণ ঢাকা ওয়ারিয়র্স নামের বাংলাদেশের একটি দল ভারতের এই বিদ্রোহী লিগে অংশ নিচ্ছে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন, অর্থাৎ শনিবার হাবিবুল বাশারের দল তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার স্টারসের। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি স
bdnews24