২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের টোয়েন্টি টোয়েন্টি দলে শোয়েব

৭০ লাখ রুপির জরিমানা এখনো পরিশোধ করেননি তিনি। তারপরও কানাডায় অনুষ্ঠেয় চার জাতির টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের পাকিস্তান দলে রাখা হয়েছে শোয়েব আখতারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

লাহোর, ৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৭০ লাখ রুপির জরিমানা এখনো পরিশোধ করেননি তিনি। তারপরও কানাডায় অনুষ্ঠেয় চার জাতির টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের পাকিস্তান দলে রাখা হয়েছে শোয়েব আখতারকে। মঙ্গলবার ঘোষিত ১৫ সদস্যের দলে নেই মোহাম্মদ ইউসুফ। কারণ ভিসা সংক্রান্ত সমস্যা। ইউসুফ এবং আরো দুজনকে ভিসা দিতে রাজি হয়নি কানাডীয় দূতাবাসের কর্মকর্তারা। তাই দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানকে ছাড়াই কানাডায় যেতে হচ্ছে পাকিস্তানকে। অথচ গত মাসে ঘোষিত ২০ জনের প্রাথমিক দলে ছিলেন ইউসুফ। সেই দলে জায়গা হয়েছিল শোয়েবেরও। তবে শৃঙ্খলাভঙ্গের দায়ে ৭০ লাখ রুপির জরিমানা শোধ না করা পর্যন্ত 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'কে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট এবং জাতীয় দলে খেলতে না দেয়ার কথাই জানিয়েছিল পিসিবি। শেষ পর্যন্ত জেদ বিসর্জন দিয়ে শোয়েবকে চূড়ান্ত দলে রেখেছে তারা। পাকিস্তানের এই দলে দু জন নবাগত --- পেসার আনোয়ার আলী ও ব্যাটসম্যান শোয়েব খান। ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় টুর্নামেন্টটির বাকি তিন দল শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও স্বাগতিক কানাডা। পাকিস্তান দল : শোয়েব মালিক (অধিনায়ক), মিসবাহ-উল হক, সালমান বাট, ইউনিস খান, শহীদ আফ্রিদি, কামরান আকমল, সোহেল তানভির, শোয়েব আখতার, উমর গুল, ফাওয়াদ আলম, সোহেল খান, খালিদ লতিফ, আব্দুর রউফ, শোয়েব খান ও আনোয়ার আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১৫ঘ.