২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলে তিনটি নতুন মুখ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সোমবার ঘোষিত হয়েছে বাংলাদেশ দল। ১৪ সদস্যের দলে নতুন মুখ তিনটি। তারা হলেন ওপেনার ইমরুল কায়েস, মিডল অর্ডার ব্যাটসম্যান নাঈম ইসলাম ও পেসার মাহবুবুল আলম রবিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, ৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সোমবার ঘোষিত হয়েছে বাংলাদেশ দল। ১৪ সদস্যের দলে নতুন মুখ তিনটি। তারা হলেন ওপেনার ইমরুল কায়েস, মিডল অর্ডার ব্যাটসম্যান নাঈম ইসলাম ও পেসার মাহবুবুল আলম রবিন। ৯ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রথম ওয়ানডেতে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ তারিখ দ্বিতীয় ওয়ানডের ভেন্যুও একই। ১৪ অক্টোবর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে। বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, নাঈম ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন ও মাহবুবুল আলম রবিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এএআর/এমএম/১৭৪৬ঘ.