২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যারি গোমসকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যুব দল ঢাকায়

হিলারি অ্যাঞ্জেলো গোমস বললে হয়তো ক্যারিবীয় ক্রিকেটের স্বর্নযুগের ক্রিকেটার বলে তাকে চিনতে খুব কষ্ট হবে। এক সময়কার ডাকসাইটে এই বাঁ হাতি ব্যাটসম্যানকে বরং সবাই ল্যারি গোমস নামেই চেনেন। দুই দশক আগে খেলা ছাড়লেও ক্রিকেট তাকে ছাড়েনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬০টি টেস্ট এবং ৮৩টি ওয়ানডে খেলা গোমস এখন কোচিংয়ের সঙ্গে জড়িত। মঙ্গলবার রাতে যুব বিশ্বকাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ঢাকায় আসা ওয়েস্ট ইন্ডিজের অনুর্ধ্ব-১৯ দলটিরও কোচ তিনিই। দশ দিনের বাংলাদেশ সফরে ক্যারিবীয় যুব দলটি চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- হিলারি অ্যাঞ্জেলো গোমস বললে হয়তো ক্যারিবীয় ক্রিকেটের স্বর্নযুগের ক্রিকেটার বলে তাকে চিনতে খুব কষ্ট হবে। এক সময়কার ডাকসাইটে এই বাঁ হাতি ব্যাটসম্যানকে বরং সবাই ল্যারি গোমস নামেই চেনেন। দুই দশক আগে খেলা ছাড়লেও ক্রিকেট তাকে ছাড়েনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬০টি টেস্ট এবং ৮৩টি ওয়ানডে খেলা গোমস এখন কোচিংয়ের সঙ্গে জড়িত। মঙ্গলবার রাতে যুব বিশ্বকাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ঢাকায় আসা ওয়েস্ট ইন্ডিজের অনুর্ধ্ব-১৯ দলটিরও কোচ তিনিই। দশ দিনের বাংলাদেশ সফরে ক্যারিবীয় যুব দলটি চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে। ৩১ জানুয়ারি বিকেএসপিতে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে পরের ম্যাচ ২ ফেব্র"য়ারি। ৪ ও ৬ ফেব্র"য়ারি সিরিজের শেষ দুটো ম্যাচ হবে নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে। চার ম্যাচের এই সিরিজ খেলে ঢাকা থেকেই যুব বিশ্বকাপ খেলতে মালয়েশিয়ায় যাবে ক্যারিবীয় দলটি। আর সোহরাওয়ার্দী শুভ'র নেতৃত্বাধীন বাংলাদেশ দল মালয়েশিয়ায় রওনা হবে ৯ ফেব্র"য়ারি রাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.