২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে কষ্টার্জিত জয় অনুর্ধ্ব-১৯ দলের

প্রথম ম্যাচটা অনায়াসেই জেতা গিয়েছিল। দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। তবে নেপাল যুব দলের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে কষ্ট করেই জিততে হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে। বিকেএসপিতে সোমবার ভেজা আউটফিল্ডের কারণে ৩৯ ওভারে সীমিত ম্যাচে সোহরাওয়ার্দী শুভর দল জিতেছে মাত্র ৩ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, ২৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম ম্যাচটা অনায়াসেই জেতা গিয়েছিল। দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। তবে নেপাল যুব দলের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে কষ্ট করেই জিততে হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে। বিকেএসপিতে সোমবার ভেজা আউটফিল্ডের কারণে ৩৯ ওভারে সীমিত ম্যাচে সোহরাওয়ার্দী শুভর দল জিতেছে মাত্র ৩ উইকেটে। টস জিতে ব্যাটিংয়ে নামা নেপাল ৩৮.১ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় রুবেল হোসেন ও সোহরাওয়ার্দীর বোলিংয়ে। দু'জনেই নিয়েছেন তিনটি করে উইকেট। এজন্য রুবেলের খরচ ১৯ রান, অধিনায়কের আরো কম, মাত্র ৯ রান। এছাড়া শাকিল ১৪ রানে নিয়েছেন ২ উইকেট। জবাব দিতে নামা বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষপর্যন্ত ৩ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছা গেছে। সর্বোচ্চ ৩০ রান এসেছে মিথুন আলীর ব্যাট থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.