২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটের ফাইনালে ইস্পাহানী স্পোর্টিং ক্লাব

প্যারাস্যুট ওমেন্স ওপেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়েছে। আগের দিন ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল আনসার ও ভিডিপি। তাদের সঙ্গে ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় ফাইনালে দেখা হচ্ছে ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের। বুধবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্য ফাইনালিস্ট নির্ধারণী ম্যাচে তারা ১২ রানে হারিয়েছে আবাহনী লিমিটেডকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 12:50 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্যারাস্যুট ওমেন্স ওপেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়েছে। আগের দিন ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল আনসার ও ভিডিপি। তাদের সঙ্গে ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় ফাইনালে দেখা হচ্ছে ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের। বুধবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্য ফাইনালিস্ট নির্ধারণী ম্যাচে তারা ১২ রানে হারিয়েছে আবাহনী লিমিটেডকে। টস জিতে ব্যাটিংয়ে নামা ইস্পাহানী নির্ধারিত ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে দু'জনের ফিফটিতে ভর করে। রুমানা আহমেদ করেছেন ৫৪ রান। আর সালমা খাতুনের ব্যাট থেকে এসেছে ৫৬ রান। পরে আবাহনীকে ৩৪ দশমিক ৩ ওভারে ১৪৯ রানে অলআউট করে দেয়াতেও আছে এই দু'জনের বোলিংয়ের দারুণ ভূমিকা। রুমানা ২৪ রানে নিয়েছেন ২ উইকেট। তবে সালমার পুরো বোলিং ফিগারটাই দেখার মতো : ৭-৪-৫-২! অবশ্য ইস্পাহানীর বোলাররা অতিরিক্ত খাতে ৪৪ রান খরচ না করলে আরো বড় ব্যবধানেই জিততে পারতো তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৮৪৫ঘ.