২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০৪ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারাল পাকিস্তান

এর চেয়ে ভালো অভিষেক নিশ্চয়ই আশা করেননি নাসির জামশেদ। সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে পাকিস্তানের এই বাঁহাতি ওপেনারের। সেঞ্চুরি পাননি ঠিকই, কিন্তু তার ৪৮ বলে ৬১ রানের এক ঝড়ো ইনিংস রানের পাহাড় গড়ার ভিত গড়ে দিয়েছে টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকদের। ম্যান অব দ্য ম্যাচ জামশেদ ছাড়াও ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, অধিনায়ক শোয়েব মালিক ও মিসবাহ-উল হকের টর্নেডো গতির ফিফটির সুবাদে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ৫ উইকেটে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ গড়েছে পাকিস্তান। ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে পাঁচ জনের ফিফটি করার ঘটনা এটাই প্রথম। জবাব দিতে নেমে পুরো ৫০ ওভার খেললেও ৭ উইকেটে ২৪৩ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। অর্থাৎ ১০৪ রানের জয় দিয়ে পাঁচ ম্যাচের সিরিজটা দুর্দান্তভাবেই শুরু করলো স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

করাচি, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এর চেয়ে ভালো অভিষেক নিশ্চয়ই আশা করেননি নাসির জামশেদ। সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে পাকিস্তানের এই বাঁহাতি ওপেনারের। সেঞ্চুরি পাননি ঠিকই, কিন্তু তার ৪৮ বলে ৬১ রানের এক ঝড়ো ইনিংস রানের পাহাড় গড়ার ভিত গড়ে দিয়েছে টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকদের। ম্যান অব দ্য ম্যাচ জামশেদ ছাড়াও ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, অধিনায়ক শোয়েব মালিক ও মিসবাহ-উল হকের টর্নেডো গতির ফিফটির সুবাদে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ৫ উইকেটে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ গড়েছে পাকিস্তান। ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে পাঁচ জনের ফিফটি করার ঘটনা এটাই প্রথম। জবাব দিতে নেমে পুরো ৫০ ওভার খেললেও ৭ উইকেটে ২৪৩ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। অর্থাৎ ১০৪ রানের জয় দিয়ে পাঁচ ম্যাচের সিরিজটা দুর্দান্তভাবেই শুরু করলো স্বাগতিকরা। ওভার প্রতি প্রায় ৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সফরকারীদের শুরুটা খারাপ হয়নি। নবম ওভারে ৪৭ রান ওঠার পর মাসাকাদজাকে (১৪) কট বিহাইন্ড করে দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন বাঁহাতি পেসার সোহেল তানভির। কিন্তু অন্য ওপেনার সিবান্দা ছিলেন অবিচল। তার ৫৪ বলে ৫৯ রানের জন্যই অষ্টাদশ ওভারে জিম্বাবুয়ের স্কোর তিন অংক স্পর্শ করেছে। তবে ইফতিখার আঞ্জুম সিবান্দাকে ফেরানোর পর রানের গতি স্তিমিত হয়ে পড়েছে অনেকখানি। শোয়েব মালিক (৩/৩৪) ও শহীদ আফ্রিদিরও (২/৩৩) তাতে বড় ভূমিকা। তাই চিবাবা (৫২) ও শন উইলিয়ামস (অপরাজিত ৫২) ফিফটি পেলেও তা শুধু পরাজয়েরই ব্যবধানই কমাতে পেরেছে জিম্বাবুইয়ানদের। গত সপ্তাহেই জিম্বাবুয়ের সঙ্গে এক প্রস্তুতি ম্যাচে ১৮২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন জামশেদ। তারই পুরস্কার হিসাবে ওয়ানডে দলে পাওয়া সুযোগটাকে কাজে লাগাতে একটুও ভুল করেননি এই বাঁহাতি ওপেনার। শুরু থেকেই ব্যাটে ঝড় তুলে ওপেনিংয়ে সঙ্গী সালমান বাটকে একেবারে ম্লান করে দিয়েছেন তিনি। ৪৫ রানের উদ্বোধনী জুটিতে বাটের ১৬ বলে মাত্র ৪ রানেই তা প্রমাণিত। বাট রান আউটের খাঁড়ায় কাটা পড়ার পরও জামশেদের তাণ্ডব কমেনি। মাত্র ৪০ বলে ফিফটিতে পৌঁছে যাওয়া ১৮ বছর বয়সী এই তরুণকে শেষ পর্যন্ত থামিয়েছেন চিবাবা, মাৎসিকেনেরির ক্যাচ বানিয়ে। ততক্ষণে তার নামের পাশে জ্বলজ্বল করছে ৬১ রান। ৪৮ বলের ইনিংসে ৩টি বিশাল ছক্কা ছাড়াও ৬টি বাউন্ডারি মেরেছেন তিনি। জামশেদ যেখানে শেষ করেছেন সেখান থেকেই ইউনিস-ইউসুফের আক্রমণের সূচনা। জিম্বাবুইয়ানদের বোলিং আক্রমণ দুমড়ে-মুচড়ে দেয়ার পথে মাত্র ১৬ দশমিক ৩ ওভারে ১১৩ রানের জুটি গড়েছেন দু জনে। ইউনিস করেছেন ৬৮ বলে ৭৯ রান, যেখানে ৭টি বাউন্ডারি ও এক ছক্কা। ৭৪ বলে ৭২ করা ইউসুফও একটি ছক্কা মেরেছেন। তবে ইউনিসের চেয়ে দুটো বাউন্ডারি কম মেরেছেন তিনি। ইউসুফের বিদায়ের সময় পাকিস্তানের স্কোর ছিল ৪ উইকেটে ২৩৯ রান। তার পরই আরেকটি বিশাল জুটির জন্ম। মিসবাহর সঙ্গে শোয়েব মালিকের ৯৯ রানের (১১ ওভার ২ বলের) জুটিই সাড়ে তিন শ'র দোরগোড়ায় পৌঁছে দেয় পাকিস্তানকে। ৫৬ বলে দুটো ছক্কা ও এক বাউন্ডারিতে ৬৩ রান করা মালিককে চিবাবা ফেরালেও মিসবাহকে কেউ আউট করতে পারেননি। মাত্র ৩৮ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থেকে যান তিনি। মালিক-মিসবাহর ঝড়ো ব্যাটিংয়ের জন্যই শেষ ১০ ওভারে ৯৩ রান যোগ করতে পেরেছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪৫ঘ.