২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ভারতীয় দলে নেই সৌরভ-দ্রাবিড়

বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই ওয়ানডে দল ঢেলে সাজিয়েছে ভারত। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তরুণদের ওপরই পুরোপুরি আস্থা নির্বাচকদের। আগামী মাসে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সে আস্থা টলেনি তাদের। রোববার সিরিজের জন্য ১৬ সদস্যের যে দল ঘোষণা করেছে ভারত তাতে নেই সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের মতো অভিজ্ঞরা। বরং এক বছর পর দলে ফিরেছেন সুরেশ রায়না। অভিজ্ঞদের মধ্যে শুধু আছেন শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

মুম্বাই, ২০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই ওয়ানডে দল ঢেলে সাজিয়েছে ভারত। টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তরুণদের ওপরই পুরোপুরি আস্থা নির্বাচকদের। আগামী মাসে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সে আস্থা টলেনি তাদের। রোববার সিরিজের জন্য ১৬ সদস্যের যে দল ঘোষণা করেছে ভারত তাতে নেই সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের মতো অভিজ্ঞরা। বরং এক বছর পর দলে ফিরেছেন সুরেশ রায়না। অভিজ্ঞদের মধ্যে শুধু আছেন শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ। রোববার ঘোষিত দল থেকেই ১ ফেব্র"য়ারি অস্ট্রেলিয়ার বিপে সিরিজের একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটি খেলবে ভারত। দল ঘোষনার পর এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি নিরঞ্জন শাহ বলেছেন, "ভারতের ভবিষ্যতের দলের কথা ভেবেই নির্বাচক কমিটি ঘরোয়া ক্রিকেটে ভালো করা তরুণদের দিকে পপাত দেখিয়েছেন। দলে সুযোগ পাওয়াদের মধ্যে রায়না ছাড়া উল্লেখযোগ্যদের মধ্যে আছেন টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখানো মিডিয়াম পেসার ইশান্ত শর্মা। আরেক সিমার শান্তকুমারন শ্রীশান্ত ইনজুরি কাটিয়ে যোগ দিচ্ছেন অল-রাউন্ডার হিসেবে অন্তর্ভুক্ত প্রবীন কুমারের সঙ্গে। বাদ পড়াদের মধ্যে আরো উল্লেখযোগ্য ভিভিএস লক্ষ্মণ। পেসার জহির খান সুযোগ পাননি গোড়ালির ইনজুরির কারণে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ভারতীয় দল : মহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, রবিন উথাপ্পা, গৌতম গম্ভীর, ইরফান পাঠান, শান্তকুমারন শ্রীশান্ত, রূদ্র প্রতাপ সিং, ইশান্ত শর্মা, রোহিত শর্মা, সুরেশ রায়না, দিনেশ কার্তিক, পিযুষ চাওলা ও প্রবীন কুমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৮০০ঘ.