ঢাকা, ১৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আগেরদিন বৈশাখী টিভিকে হেসেখেলে হারানোর পর বৃহষ্পতিবার বাংলাবাজার পত্রিকাকেও উড়িয়ে দিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪ উইকেটে জয়ের সুবাদে পেপসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে গ্র"প চ্যাম্পিয়ন হয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌছায় দেশের প্রথম অনলাইন সংবাদপত্রটি। একইদিনে গ্র"প চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পৌছেছে দৈনিক ইনকিলাবও।
আগে ব্যাট করে বাংলাবাজার নির্ধারিত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তোলে ৬৩ রান। এই রান তাড়া করে মাত্র ৩ ওভারেই লক্ষ্যে পৌছে যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিজয়ী দলের আনিসুর রহমান ব্যাটে-বলে সমান নৈপূণ্য দেখিয়ে (১ উইকেট, অপরাজিত ১৮ রান) ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসবি/২১২৯ঘ.
bdnews24