২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হগের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিল ভারত

বুধবার থেকে শুরু হতে যাওয়া পার্থ টেস্ট খেলতে আর কোনো সমস্যা নেই ব্র্যাড হগের। কারণ তার ওপর থেকে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় দল। অভিযোগটা অবশ্য গুরুতরই ছিল। বাঁহাতি চায়নাম্যান বোলার হগের বিরুদ্ধে গালি দেয়ার অভিযোগ এনেছিল ভারত। সিডনি টেস্টের শেষ দিনে অনিল কুম্বলে ও মহেন্দ্র ধোনিকে 'বেজন্মা' গালি দেয়ায় আইসিসির কাছে হগের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন ভারতের ম্যানেজার চেতন চৌহান। আইসিসির আচরণবিধির তৃতীয় ধারা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে ২ থেকে ৪টি টেস্ট কিংবা ৪ থেকে ৮টি ওয়ানডেতে নিষিদ্ধও হতে পারতেন হগ। সোমবার পার্থের একটি হোটেলে তাকে শুনানিতে ডেকেওছিলেন ম্যাচ রেফারি মাইক প্রক্টর। কিন্তু তার আগেই প্রক্টরকে কুম্বলে ও চৌহান জানিয়ে দেন হগের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 12:14 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

পার্থ, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বুধবার থেকে শুরু হতে যাওয়া পার্থ টেস্ট খেলতে আর কোনো সমস্যা নেই ব্র্যাড হগের। কারণ তার ওপর থেকে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় দল। অভিযোগটা অবশ্য গুরুতরই ছিল। বাঁহাতি চায়নাম্যান বোলার হগের বিরুদ্ধে গালি দেয়ার অভিযোগ এনেছিল ভারত। সিডনি টেস্টের শেষ দিনে অনিল কুম্বলে ও মহেন্দ্র ধোনিকে 'বেজন্মা' গালি দেয়ায় আইসিসির কাছে হগের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন ভারতের ম্যানেজার চেতন চৌহান। আইসিসির আচরণবিধির তৃতীয় ধারা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে ২ থেকে ৪টি টেস্ট কিংবা ৪ থেকে ৮টি ওয়ানডেতে নিষিদ্ধও হতে পারতেন হগ। সোমবার পার্থের একটি হোটেলে তাকে শুনানিতে ডেকেওছিলেন ম্যাচ রেফারি মাইক প্রক্টর। কিন্তু তার আগেই প্রক্টরকে কুম্বলে ও চৌহান জানিয়ে দেন হগের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। ভারতীয়দের এই উদারতা দেখে প্রক্টর দারুণ মুগ্ধ, "আমরা সব কিছু পেছনে ফেলে এসেছি। তাই এখন আমরা ক্রিকেট নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। ভারতের অসাধারণ ভদ্রতাই বলতে হবে একে।" হগ নিজেও ভারতীয়দের ভদ্রতায় অভিভূত, "ভারতীয় দলের ভদ্রতাটা অসাধারণ! আমি নিজে তো বটেই, অস্ট্রেলীয় ক্রিকেট দলও প্রশংসা করছি এটাকে। ক্রিকেট এখন সামনে এগিয়ে যেতে পারবে। আশা করি ভবিষ্যতে ভারত ও অস্ট্রেলিয়ার যে কোনো খেলা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দর্শকদের জন্য দৃষ্টিসুখকর হবে। দু দলও উপভোগ করতে পারবে খেলাটা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১০ঘ.