২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র ম্যাচে ফর্মে ফিরেছেন শেবাগ ও কার্তিক

এবার নিজের দাবিটা আরো জোরালো করলেন বীরেন্দর শেবাগ। সিডনি টেস্টেই দলে ঢোকার কথা ছিল তার। কিন্তু নির্বাচকরা যুবরাজ সিংকে আরেকটু সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অপেক্ষায় থাকতে হয়েছে তাকে। শনিবার ক্যানবেরায় এসিটি একাদশের বিপক্ষে ড্র হওয়া তিনদিনের প্রস্তুতি ম্যাচে ৭৩ বলে সেঞ্চুরি করেছেন শেবাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 06:57 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ক্যানবেরা, ১২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার নিজের দাবিটা আরো জোরালো করলেন বীরেন্দর শেবাগ। সিডনি টেস্টেই দলে ঢোকার কথা ছিল তার। কিন্তু নির্বাচকরা যুবরাজ সিংকে আরেকটু সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অপেক্ষায় থাকতে হয়েছে তাকে। শনিবার ক্যানবেরায় এসিটি একাদশের বিপক্ষে ড্র হওয়া তিনদিনের প্রস্তুতি ম্যাচে ৭৩ বলে সেঞ্চুরি করেছেন শেবাগ। তার এই পৌষমাসে যথারীতি সর্বনাশের খাড়ায় পড়েছেন যুবরাজ। সিরিজে টানা ষষ্ঠবারের ব্যর্থ হতে হয়েছে তাকে। ফর্মে ফিরেছেন আরেক ওপেনার দিনেশ কার্তিকও। ৯৭ রান করে আউট হয়েছেন তিনি। তৃতীয় দিনের চা-বিরতিতে ভারত ৪ উইকেটে ২৮১ রান তুলে ইনিংস ঘোষণা দেয়। জবাবে এসিটি একাদশ ৩ উইকেটে ৬০ রান তুলে দিন শেষ করেছে। আগের দিনের ৮ উইকেটে ২৯২ রানেই প্রথম ইনিংস ঘোষণা করেছিল এসিটি একাদশ। আর দিনের শুরু থেকেই হাতখুলে মারতে শুরু করেন শেবাগ। ১৬ রানের মাথায় স্কয়ার লেগে রিচার্ড শারলকের দেরিতে জীবন পাওয়ার পর আর পেছনে তাকাননি। ৩৮ বলে পুরো করেছেন ফিফটি, ৭৩ বলে সেঞ্চুরি। মার্ক হিগসের বাঁহাতি স্পিনে কট বিহাইন্ড হওয়ার আগে ১১৩ রান করেছেন শেবাগ। ৭৮ বলের এই ইনিংসে ১৮টি চার ও দুটো ছক্কা মেরেছেন তিনি। উদ্বোধনী জুটিতে কার্তিকের সঙ্গে ১৫৮ রান যোগ করেছেন শেবাগ। ১৯ রানের মাথায় রায়ান বালগারের বলে জীবন পেয়েছিলেন কার্তিক। কিপার জেমস ক্রসথওয়েট নিতে পারেননি ক্যাচ। শেষ পর্যন্ত বালগারের বলেই এলবিডব্লু হয়েছেন সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকতে। দুই ফর্মহীনের ফর্মে ফেরার দিনে দৃষ্টিকটুরকম ব্যর্থ হয়েছেন যুবরাজ(৩)। বাঁহাতি অ্যাশ প্যারেরার বলে কভারে তার দারুণ ক্যাচ নিয়েছেন জোনাথন ডিন। আগামী ১৬ জানুয়ারি পার্থে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১২৫৫ঘ.