২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই রজার্স হতাশ করলেন ভারতীয় বোলারদের

এমনকি অধিনায়ক ধোনি নিজেও বল হাতে তুলে নিয়েছিলেন। বল করিয়েছেন আরও ৮ জনকে দিয়ে। কিন্তু তাতেও এসিটি একাদশের ইনিংস শেষ করতে পারেনি সফরকারী ভারত। ওরা দ্বিতীয় দিন শেষ করেছে ৮ উইকেটে ২৯২ রান নিয়ে। সুবাদে ভারত যদিও এখনও ৩৩ রানে এগিয়ে, কিন্তু তিন দিনের ম্যাচটির সম্ভাব্য পরিণতি এখন ড্র। বৃহস্পতিবার প্রথম দিনে ভারত তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৮ উইকেটে ৩২৫ রান করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ক্যানবেরা, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এমনকি অধিনায়ক ধোনি নিজেও বল হাতে তুলে নিয়েছিলেন। বল করিয়েছেন আরও ৮ জনকে দিয়ে। কিন্তু তাতেও এসিটি একাদশের ইনিংস শেষ করতে পারেনি সফরকারী ভারত। ওরা দ্বিতীয় দিন শেষ করেছে ৮ উইকেটে ২৯২ রান নিয়ে। সুবাদে ভারত যদিও এখনও ৩৩ রানে এগিয়ে, কিন্তু তিন দিনের ম্যাচটির সম্ভাব্য পরিণতি এখন ড্র। বৃহস্পতিবার প্রথম দিনে ভারত তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৮ উইকেটে ৩২৫ রান করে। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, অনীল কুম্বলেদের সবাই এই ম্যাচে বিশ্রাম নিচ্ছেন। আর সুযোগ দেয়া হয়েছে শেবাগ, ইরফান পাঠানদের মতো ফর্ম হারানোদের। কিন্তু একাদশে ফেরার দাবি জোরালো করতে পারেননি কেউ-ই। আগের দিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন শেবাগ, শুক্রবার বল হাতে ব্যর্থ ইরফান পাঠান। ১৮ ওভার বল করে ৫৬ রানে মাত্র এক উইকেট পেয়েছেন তিনি। সুযোগ কাজে লাগাতে পারেননি ভিআরভি সিংও। ১১ ওভার বল করে ৩৯ রানে উইকেটশূন্য তিনি। বল হাতে যা করার করেছেন ইশান্ত শর্মা এবং আরপি সিং। শর্মা ৩ উইকেট নিয়েছেন ২৬ রানে, আরপি সিংয়ের ২ উইকেটের জন্য ব্যয় হয়েছে ১৬ রান। সিডনি টেস্টের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা হরভজন সিং বিতর্ককে পেছনে ফেলে খেলতে নেমে ১৩ ওভার বল করেছেন। তাতে ৩২ রানে উইকেট পেয়েছেন একটি। এসিটি দলের পুরো দিন কাটিয়ে দেয়ার পেছনে মূল অবদান দুই রজার্সের। মিডল অর্ডার ব্যাটসম্যান ক্রিস রজার্স মাত্র ২ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন। ১৯২ বলে ১২টি বাউন্ডারিসহ ৯৮ রান করে আউট হয়েছেন আরপি সিংয়ের বলে ভিআরভি সিংকে ক্যাচ দিয়ে। ওপেনার ক্রিস রজার্স ৯২ বলে ৫টি বাউন্ডারিসহ করেছেন ৬০ রান। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৭৩৫ঘ.