২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফেরার পরও ব্যস্ত অনুর্ধ্ব-১৯ দল

স্বাগতিক দণি আফ্রিকাকে টপকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল খেলা বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল শুক্রবার সকালে দেশে ফিরেছে। তবে দেশে ফেরার পরও তাদের বিশ্রামের ফুরসত মিলছে না খুব একটা। ফেব্র"য়ারিতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে মালয়েশিয়ায় যাওয়ার আগে দেশের মাটিতে তাদের খেলতে হবে দু'দুটো সিরিজ। প্রথমটা নেপালের বিপ।ে পরেরটার প্রতিপ ওয়েস্ট ইন্ডিজের যুবদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- স্বাগতিক দণি আফ্রিকাকে টপকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল খেলা বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল শুক্রবার সকালে দেশে ফিরেছে। তবে দেশে ফেরার পরও তাদের বিশ্রামের ফুরসত মিলছে না খুব একটা। ফেব্র"য়ারিতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে মালয়েশিয়ায় যাওয়ার আগে দেশের মাটিতে তাদের খেলতে হবে দু'দুটো সিরিজ। প্রথমটা নেপালের বিপ।ে পরেরটার প্রতিপ ওয়েস্ট ইন্ডিজের যুবদল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেপালের অনুর্ধ্ব-১৯ দল ঢাকায় আসছে ২২ জানুয়ারি। ক্যারিবীয়দের বিপে সিরিজে সোহরাওয়ার্দী শুভ'র দল খেলবে চারটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের দলটি ঢাকায় আসছে ২৯ জানুয়ারি। এই দুটো সিরিজ শেষেও বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের। ৯ ফেব্র"য়ারি তাদের বিশ্বকাপে খেলার জন্য ধরতে হবে কুয়ালালামপুরের ফাইট। ১৫ ফেব্র"য়ারি যুব বিশ্বকাপের উদ্বোধন হলেও ম্যাচ শুরু হবে ১৭ ফেব্্রুয়ারি থেকে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্্রুয়ারি বারমুডার সঙ্গে। 'ডি' গ্র"পে বাংলাদেশের অন্য দুই প্রতিপ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে দুটো প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। দণি আফ্রিকা সফরে একমাত্র তিনদিনের ম্যাচটিতে স্বাগতিক যুব দলের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজে স্বাগতিকদের পেছনে ফেললেও শেষ হাসি হাসা হয়নি তাদের। ফাইনালে ভারতের কাছে তারা হেরে যায় ১৩৭ রানের বড় ব্যবধানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১৫ঘ.