মেলবোর্ন, ৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিতর্কিত আম্পায়ার স্টিভ বাকনরকে প্রত্যাহার করা হয়েছে। আপিলের পর পার্থ টেস্টে খেলার সুযোগ পেয়েছেন হরভজন সিংও। কিন্তু তাতেও অচলাবস্থা কাটেনি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের। ক্যানবেরায় প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে এখনও সিডনি ছাড়েনি ভারতীয় দল। জানা গেছে এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনার অপোয় আছে তারা। অন্যদিকে বিসিসিআই মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে রাতে এক সভার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫১৭ঘ.
bdnews24