২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেচারা ম্যাকেঞ্জি!

সাড়ে তিন বছর পর ফিরেছিলেন জাতীয় দলে। এবং টেস্ট ক্রিকেটে। নিল ম্যাকেঞ্জির ভাগ্য সহায় হয়নি। সদ্য শেষ হওয়া কেপটাউন টেস্টে চোট পেয়ে আবারও মাঠের বাইরে চলে যেতে হয়েছে দক্ষিণ আফ্রিকান এই ওপেনারকে। চোট পেয়েছেন ক্রিস গেইলও। বৃহস্পতিবার থেকে ডারবানে শুরু হতে যাওয়া সিরিজ নির্ধারণী টেস্টে খেলা অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

বেচারা ম্যাকেঞ্জি! কেপ টাউন, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাড়ে তিন বছর পর ফিরেছিলেন জাতীয় দলে। এবং টেস্ট ক্রিকেটে। নিল ম্যাকেঞ্জির ভাগ্য সহায় হয়নি। সদ্য শেষ হওয়া কেপটাউন টেস্টে চোট পেয়ে আবারও মাঠের বাইরে চলে যেতে হয়েছে দক্ষিণ আফ্রিকান এই ওপেনারকে। চোট পেয়েছেন ক্রিস গেইলও। বৃহস্পতিবার থেকে ডারবানে শুরু হতে যাওয়া সিরিজ নির্ধারণী টেস্টে খেলা অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। ম্যাকেঞ্জি ডান পায়ের পেশীতে চোট পেয়েছেন। সুবাদেই ভাগ্য খুলে গেছে হার্শেল গিবসের। বাজে ফর্মের কারণে বাদ পড়া এই ওপেনার এক ম্যাচ বসে থাকার পর ফিরছেন ডারবানে। ম্যাকেঞ্জি একা নন, দক্ষিণ আফ্রিকান শিবিরে আরেক উদ্বেগ তাদের ফাস্ট বোলার ডেল স্টেইন। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন স্টেইন। তার জায়গায় ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলা মন্ডে জন্ডেকিকে প্রস্তুত রাখা হয়েছে দলে ঢুকিয়ে। ক্রিস গেইল চোট পেয়েছেন বুড়ো আঙুলে। এক্সরেতে দেখা গেছে চিড় ধরেছে সেখানে। ডারবানে খেলার সম্ভাবনা নিয়ে ক্যারিবিয়ান অধিনায়ক বলেছেন, "চোটটা সুবিধার না। ব্যাপারটা আমার হাতে থাকলে ব্যান্ডেজ মুড়ে হলেও খেলব।" পেসার ফিডেল এডওয়ার্ডসও মাত্র ৪.৫ ওভার বল করার পর হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়েছেন ম্যাচে। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ দু'দলের এত ইনজুরির পেছনে কেপটাউনের আউট ফিল্ডকে দুষেছেন। তার মতে, "আউট ফিল্ডে ঘাস ছিল বেশি ঘন, আমরা জানতাম দুয়েকজনের সমস্যা হবেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/২১০৫ঘ.