২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেইডেনের সেঞ্চুরিতে ২১৩ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া

আউট হওয়ার পরও একই ইনিংসে ব্যাটসম্যানের ফিরে আসার একটা উপায় আছে ক্রিকেট আইনে। রিকি পন্টিং রানার হয়ে ফিরেছেন ম্যাথু হেইডেনের। হেইডেনের হয়ে দৌড়ের পাশাপাশি তাকে উজ্জীবিত করার কাজটিও ভালোই সেরেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ফল এসেছে হাতে-নাতে। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে হেইডেন পাশে বসেছেন অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা স্যার ডন ব্র্যাডম্যানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

সিডনি, ৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আউট হওয়ার পরও একই ইনিংসে ব্যাটসম্যানের ফিরে আসার একটা উপায় আছে ক্রিকেট আইনে। রিকি পন্টিং রানার হয়ে ফিরেছেন ম্যাথু হেইডেনের। হেইডেনের হয়ে দৌড়ের পাশাপাশি তাকে উজ্জীবিত করার কাজটিও ভালোই সেরেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ফল এসেছে হাতে-নাতে। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে হেইডেন পাশে বসেছেন অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা স্যার ডন ব্র্যাডম্যানের। আর হেইডেনের ২৯তম টেস্ট সেঞ্চুরিতে সিডনি টেস্টে স্বস্তির উপলক্ষ্য পেয়েছে অস্ট্রেলিয়া। শনিবার চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৮২ রান। ৬৯ রানের ঘাটতি পুষিয়ে উল্টো ২১৩ রানে এগিয়ে স্বাগতিকরা। ক্রিজে আছেন মাইক হাসি (৮৭*) ও অ্যান্ড্রু সায়মন্ডস (১৪*)। ১৬তম টেস্ট জিতে স্টিভ ওয়াহর রেকর্ড ছোঁয়ার স্বপ্নটায় পন্টিং হোঁচট খেয়েছেন বারকয়েক। কারণ বৃষ্টি। শনিবার কমপক্ষে চারবার বৃষ্টি বাদ সেধেছে খেলায়। পূর্বাভাস বলছে পঞ্চম দিনও রেহাই পাবে না। ভারতের ব্যাটিংয়ের কথা মনে রেখেই তাই সতীর্থদের ধুমধাড়াক্কা ব্যাট চালাতেই নির্দেশ দিয়েছিলেন পন্টিং। বিনা উইকেটে ১৩ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি টিকেছে ৮৫ রান পর্যন্ত। অনিল কুম্বলের বলে যুবরাজ সিংকে ক্যাচ দিয়েছেন ফিল জ্যাকস (৪২)। পরের ওভারে আবারও পন্টিংয়ের (১) রাহু হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন হরভজন সিং। সিলি পয়েন্টে তার ক্যাচ নিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। এ নিয়ে ৮ টেস্টে ৮বার পন্টিংকে আউট করেছেন হরভজন। এবং তা উদযাপনও করেছেন ড্রেসিংরুমের দিকে দৌড়ে গিয়ে দুটো ডিগবাজিতে। দুজনের মধ্যে রেষারেষিটা এখন আর গোপন নেই। শুক্রবার সায়মন্ডসকে বর্ণবাদী গালি দিয়েছেন বলে হরভজনের বিরুদ্ধে আম্পায়ারদের কাছে অভিযোগ এনেছেন পন্টিং। আইসিসি শুনানী একদিন পিছিয়ে দিয়েছে। মধ্যাহ্ন বিরতিতে আর কোনো ক্ষতি হতে দেননি হেইডেন এবং হাসি। তৃতীয় উইকেটে ১৬০ রানের জুটি গড়েছেন দুজন। সেটাও ভেঙ্গেছেন কুম্বলে। রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে ওয়াসিম জাফরের হাতে ধরা পড়েছেন হেইডেন। তার আগে করেছেন ১২৩ রান। পরের বলেই আউট মাইকেল ক্লার্ক। কুম্বলের দারুণ এক গুগলিতে বিভ্রান্ত হয়ে স্লিপে রাহুল দ্রাবিড়ের হাতে জমা পড়েছেন। সুবাদেই পেয়েছেন 'গোল্ডেন পেয়ার' পাওয়ার অপমান। ৪১ রানের মাথায় হাসির ক্যাচটা যুবরাজ নিতে পারলে ম্যাচ হয়তো ভারতের দিকেই হেলে যেত। তা হয়নি। বরং সাবলীল গতিতেই সেঞ্চুরির দিকে এগোচ্ছেন হাসি। সঙ্গে প্রথম ইনিংসে অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলা সায়মন্ডস। নি