২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকা

প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়ায় এই ম্যাচ দক্ষিণ আফ্রিকার জন্য বড় এক চ্যালেঞ্জ। তবে কেপটাউন টেস্টের তৃতীয় দিনশেষেই প্রোটিয়াদের সামনে সেই চ্যালেঞ্জে জয়ী হওয়ার হাতছানি! প্রথমে অ্যাশওয়েল প্রিন্সের ৯৮ রানের সুবাদে প্রথম ইনিংসে ৩২১ রান তুলে ৭৮ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। তারপর পেসারদের কৃতিত্বে ওয়েস্ট ইন্ডিজকে ফেলে দিয়েছে অস্বস্তির মধ্যে। দিনশেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান। ৬ উইকেট হাতে নিয়ে প্রতিপক্ষের চেয়ে মাত্র ১৮ রানে এগিয়ে ক্যারিবীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 04:56 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

কেপটাউন, ৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়ায় এই ম্যাচ দক্ষিণ আফ্রিকার জন্য বড় এক চ্যালেঞ্জ। তবে কেপটাউন টেস্টের তৃতীয় দিনশেষেই প্রোটিয়াদের সামনে সেই চ্যালেঞ্জে জয়ী হওয়ার হাতছানি! প্রথমে অ্যাশওয়েল প্রিন্সের ৯৮ রানের সুবাদে প্রথম ইনিংসে ৩২১ রান তুলে ৭৮ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। তারপর পেসারদের কৃতিত্বে ওয়েস্ট ইন্ডিজকে ফেলে দিয়েছে অস্বস্তির মধ্যে। দিনশেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান। ৬ উইকেট হাতে নিয়ে প্রতিপক্ষের চেয়ে মাত্র ১৮ রানে এগিয়ে ক্যারিবীয়রা। প্রিন্স তখন ৯৭ রানে দাঁড়িয়ে। থার্ডম্যানে একটি বল ঠেলে এক রান নিলেন, কিন্তু দ্বিতীয় রান নিতে গিয়েই বাধলো বিপত্তি। জেরম টেলরের ছুড়ে মারা বল ধরে উইকেট ভেঙ্গে দিলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার দীনেশ রামদিন। প্রিন্সের ৯৮ রানের দীর্ঘশ্বাসে ভরা ইনিংসটা সাজানো ১১টি বাউন্ডারিতে। ১৩১ রানে পঞ্চম উইকেট হারানোর পর প্রিন্সের সঙ্গে মার্ক বাউচারের ১২৯ রানের জুটিই লড়াইয়ে ফিরিয়েছে স্বাগতিকদের। ৫৯ রান করা বাউচারকে বোল্ড করে জুটিটা ভেঙ্গেছেন ব্রাভো। ৮২ রানে ৪ উইকেট নিয়ে তিনিই ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার। শেষ দিকে পল হ্যারিসের ১৯ রানও তিন শ' পেরোতে সাহায্য করেছে প্রোটিয়াদের। হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় অধিনায়ক ক্রিস গেইল দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামতে পারেননি। তবে ড্যারেন গঙ্গার সঙ্গে রামদিনের উদ্বোধনী জুটিটা ভালোই হয়েছে। রামদিনকে (৩২) কট বিহাইন্ড করে দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন জ্যাক ক্যালিস। আর ৫৯ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার মাধ্যমেই ক্যারিবীয় ইনিংসে বিপর্যয়ের সূত্রপাত। স্টেইন মর্টন (১), এনটিনি গঙ্গা (২২) এবং নেল স্যামুয়েলসকে (১৮) একে একে ফিরিয়ে দিয়ে উল্লাসে ভাসিয়েছেন দলকে। সেই সঙ্গে উজ্জীবিত করে তুলেছেন সিরিজে ফেরার স্বপ্ন। দিনশেষে চন্দরপল ৮ ও গেইল অপরাজিত ছিলেন ১ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২৩২ঘ.