২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেপটাউন টেস্ট জিতেই সিরিজে ফিরতে চায় দক্ষিণ আফ্রিকা

২০০৭ সালে টেস্ট ক্রিকেটের অন্যতম বিস্ময়কর ঘটনা কোনটা? বছরের শেষ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের হাতে দক্ষিণ আফ্রিকার ১২৮ রানে 'বধ' হওয়ার ঘটনা নয় কি? যে দল গত ১৯ মাস কোনো টেস্ট জেতেনি এবং তার চেয়েও বড় কথা একবিংশ শতাব্দীতে দেশের বাইরে শক্তিশালী দলগুলোর বিপক্ষে যাদের জয় মাত্র একটি, তারাই কিনা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিজয়ী!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:07 PM

কেপটাউন, দক্ষিণ আফ্রিকা, ১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালে টেস্ট ক্রিকেটের অন্যতম বিস্ময়কর ঘটনা কোনটা? বছরের শেষ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের হাতে দক্ষিণ আফ্রিকার ১২৮ রানে 'বধ' হওয়ার ঘটনা নয় কি? যে দল গত ১৯ মাস কোনো টেস্ট জেতেনি এবং তার চেয়েও বড় কথা একবিংশ শতাব্দীতে দেশের বাইরে শক্তিশালী দলগুলোর বিপক্ষে যাদের জয় মাত্র একটি, তারাই কিনা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিজয়ী! সেই দক্ষিণ আফ্রিকা, যারা মাত্র ক'দিন আগে নাস্তানাবুদ করেছে নিউজিল্যান্ডকে, তার আগে পাকিস্তান থেকে ফিরেছে বিজয়ীর বেশে। পোর্ট এলিজাবেথে ওয়েস্ট ইন্ডিজের কাছে অবিশ্বাস্যভাবে হেরে যাওয়া প্রোটিয়াদের সামনে তাই এখন বিরাট এক চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা বুধবার থেকে কেপটাউনের নিউল্যান্ডসে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা নিয়ে আসার। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট জয়ের সৌরভ পাওয়া ক্যারিবীয়রা চাইবে কেপটাউনেও জিতে সিরিজটা নিজেদের করে নেয়ার। দিন কয়েক আগেও যে সম্ভাবনার কথা কল্পনা করারও সাহস পেতো না বহু ক্রিকেটপ্রেমী! ঘরের মাঠে প্রথম টেস্ট হেরেও সিরিজ জয়ের অভিজ্ঞতা অবশ্য দক্ষিণ আফ্রিকার জন্য নতুন কিছু নয়। গত মৌসুমেই ভারতের কাছে প্রথম টেস্ট হেরে যাবার পর পরের দুটোতে জিতে সিরিজ জয় করেছিল তারা। টেস্টে নিজেদের সা