২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম তিনটি ওয়ানডে খেলতে পারবেন না মুরালিধরন

বাইসেপের ইনজুরির জন্য টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে তিনি খেলতে পারেননি। ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি মুত্তিয়া মুরালিধরন। ইংল্যান্ডের বিপক্ষে আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতে মুরালিকে ছাড়াই তাই খেলতে হবে শ্রীলঙ্কাকে। বিশ্বসেরা অফস্পিনারের বদলে তারা দলে নিয়েছে ১৯টি ওয়ানডে খেলা লেগস্পিনার কৌশল লোকুয়ারাচ্চিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 10:19 AM

Updated : 26 Apr 2022, 02:47 PM

কলম্বো, ২৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)