২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বীরের সম্বর্ধনায় সিক্ত ভারতীয় ক্রিকেটাররা

এই ক্রিকেটপ্রেমীরাই মাসছয়েক আগে ক্রিকেটারদের বাড়ি বাড়ি ঢিল ছুঁড়েছিল! অপমানে-হতাশায় পুড়িয়েছিল কুশপুত্তলিকা। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে দলের বিদায় নেওয়া মানতে পারেননি তারা। এই ক্রিকেটপ্রেমীরাই বুধবার আনন্দে উদ্বেল। রং ছিটিয়ে, উৎসবে মজে, শ্লোগানে শ্লোগানে বরণ করে নিয়েছে ক্রিকেটারদের। একটি সাফল্যই বদলে দিয়েছে সব। সোমবার জোহানেসবার্গে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ রানে হারিয়ে টুয়েন্টি টুয়েন্টির প্রথম বিশ্ব শিরোপা জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। বুধবার মুম্বাইয়ে প্রাণঢালা সম্বর্ধনায় সিক্ত হয়েছেন তারা। ১৯৮৩ সালে বিশ্বকাপ জেতার পর একই ধরণের সম্বর্ধনা পেয়েছিলেন কপিল দেব ও তার সঙ্গীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 11:51 AM

Updated : 26 Apr 2022, 02:47 PM

মুম্বাই, ২৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)