২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপজয়ীরা

জোহানেসবার্গ থেকে বুধবার সকালে মুম্বাই পৌঁছেছে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দল। দেশের মাটিতে পা রাখতেই মহেন্দ্র সিং ধোনিদের নিয়ে উৎসবে মেতে উঠেছে ক্রীড়ামোদীরা। বিমানবন্দরে উপস্থিত কয়েক হাজার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জোহানেসবার্গে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে মাত্র ৫ রানে স্বপ্নের থ্রিলার জেতা ক্রিকেটবীরদের। সোমবারের এ জয় ২৪ বছর আগের মতো আবার উৎসবের রঙে রাঙ্গিয়েছে ভারতকে। ওয়ানডে বিশ্বকাপ জিতে ভারত ক্রিকেটে সবচেয়ে বড় সাফল্য পেয়েছিল ১৯৮৩ সালে। এবারের টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ জয় জায়গা পেয়েছে কপিল দেবের দলের সেই সাফল্যের পাশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 06:50 AM

Updated : 26 Apr 2022, 02:47 PM

মুম্বাই, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)