২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবে মাতোয়ারা ভারত এখন রংয়ে রঙ্গীন

এই প্রথম ভারতের কোনো বিজয়ে শচীন টেন্ডুলকারের বাড়ির সামনে ভিড় জমলো না। এই প্রথম আতশবাজির আওয়াজে সৌরভ গাঙুলীর আঙ্গিনা সরব হলো না। ভারত টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে, উদ্বেল গোটা দেশবাসী। আর উম্মত্ত ক্রিকেটপ্রেমীদের ভিড় মহেন্দ্র সিং ধোনির রাঁচির বাড়িতে, চন্ডিগড়ে যুবরাজ সিংয়ের আঙ্গিনায়। জলন্ধরে হরভজন সিংয়ের উঠোনে হোলি খেলা। বরোদায় দুই পাঠান ইউসুফ ও ইরফান পাঠানের পাড়ায় ঈদের উৎসব। সোমবার গোটা রাত জুড়ে এই উৎসবে মাতোয়ারা ছিল ভারত। এ প্রজন্মের অনেকেই যার সঙ্গে পরিচিত নন। একটু বয়স্করা শেষবার এমন আঁচ পেয়েছিলেন ১৯৮৩ সালে। সেবার লর্ডস থেকে ওয়ানডে বিশ্বকাপ জিতে এনেছিলেন কপিল দেব ও তার সঙ্গীরা। >> টুয়েন্টি টুয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 12:20 PM

Updated : 26 Apr 2022, 02:47 PM

মুম্বাই, ২৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)